নকল ঠেকাতে ৪ ঘণ্টা ইন্টারনেট বন্ধ থাকবে আসামে

আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট ২০২২, ১৫:৪২আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৫:৫১

চাকরির নিয়োগ পরীক্ষার কারণে দুই দিন চার ঘণ্টা করে ভারতের আসাম রাজ্যে বন্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা। অসদুপায় অবলম্বন বন্ধে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

চলতি মাসের ২১ এবং ২৮ তারিখে নিয়োগ পরীক্ষা হবে। আসামের ৩৫ জেলার মধ্যে ২৫টি জেলাতেই থাকছে পরীক্ষার কেন্দ্র।

আসামের বর্তমান সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর আশ্বাস দিয়েছিল যে এক লাখ চাকরির ব্যবস্থা করবে। এরই অংশ হিসাবে, গ্রেড-৩ এবং গ্রেড-৪ পদে প্রায় ৩০ হাজার জনকে নিয়োগ দেওয়া হবে। এই পরীক্ষায় প্রায় ১৪ লাখ ৩০ জন্য প্রার্থী অংশ নিচ্ছেন।

কর্তৃপক্ষ জানিয়েছেন, ২১ এবং ২৮ আগস্ট দুই ধাপে পরীক্ষা নেওয়া হবে। প্রথম ধাপের পরীক্ষা নেওয়া হবে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা নেওয়া হবে দুপুর ২টা থেকে বিকাল ৪টা।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের যে জেলায় পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে সেখানে ইন্টারনেট বন্ধ থাকবে।

সূত্র: এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম