সংখ্যালঘুদের দলে টানতে সিপিএমকে টাকা দিচ্ছে বিজেপি: মমতা

রক্তিম দাশ, কলকাতা
০৮ সেপ্টেম্বর ২০২২, ২৩:২৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ২৩:২৫

সিপিএমের দালালরাই আজ বিজেপি, এমন অভিযোগ একাধিকবার করেছে তৃণমূল। তবে বৃহস্পতিবার এক বিস্ফোরক দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বিজেপির তরফ থেকে সিপিএমকে টাকা দেওয়া হচ্ছে। মূলত তৃণমূল থেকে সংখ্যালঘু মুসলমানদের দূরে সরাতে বিজেপি এই কাজ করছে বলে মন্তব্য করেছেন তিনি। তবে সিপিএমের পাল্টা অভিযোগ, আদতে আরএসএস আর বিজেপির টাকা পেয়েছেন মমতাই।

তৃণমূল সুপ্রিমো বলেন, ‘সংখ্যালঘু ভাই-বোনেরা মনে রাখবেন, বিজেপি সিপিএমকে টাকা দিচ্ছে। সংখ্যালঘু ছেলে-মেয়েদের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। মানে আমাদের থেকে দূরত্ব বাড়ানোর জন্য।’

সংখ্যালঘু ভোট যে এ রাজ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সে কারণেই মমতার এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শুধু এ কথাই নয়, ঈদের অনুষ্ঠানে যে মমতা রেড রোডে যান, সে বিষয়টাও এ দিন উল্লেখ করেছেন তিনি। মমতা বলেন, ‘ঈদের দিনে কেন আমি রেড রোড যাই, তার জন্য ওরা আদালতে মামলা করেছিল। আমি তো ইফতারেও যাই। আমাকে আমন্ত্রণ জানালে আমি তো যাবই।’

একই সঙ্গে তৃণমূল সুপ্রিমো সাফ জানান, যতদিন বেঁচে থাকবেন, ততদিন সবাইকে নিয়েই চলবেন তিনি। মমতা বলেন, ‘আমার কাছে কোনও ভাগাভাগি নেই।’

এই প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘মমতা, মুকুল রায়ের মাধ্যমে আরএসএস আর বিজেপির টাকা পেয়েছেন। সেই টাকা দিয়ে তৃণমূল তৈরি হয়েছে।’

সেলিমের দাবি, সংখ্যালঘু মানুষ চিনেছেন কে আসল বন্ধু। মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসের অস্ত্র নিজের আস্তিনে লুকিয়ে রেখেছেন বলেও মন্তব্য করেন তিনি।

সিপিএমের সঙ্গে যে কোনোভাবেই বিজেপির আঁতাত নেই, তা তুলে ধরতে সেলিম দাবি করেন, প্রথম থেকে আরএসএসের বিরোধিতা যদি কেউ করে থাকে, তাহলে সেটি সিপিএম।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম