কলকাতায় শুরু ইউনেস্কোর হেরিটেজ দুর্গাপূজা

রক্তিম দাশ, কলকাতা
০১ অক্টোবর ২০২২, ১১:০১আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১১:০১

পঞ্চমীতে জনজোয়ার কলকাতা মহানগরীতে। উত্তরে বাগবাজার সর্বজনীন থেকে দক্ষিণে ম্যাডক্স স্কয়ার বা একডালিয়া এভারগ্রিন! ছবিটা সব জায়গায় একই। আলোর বন্যায় ভাসছে শহর, উৎসাহী জনতার প্রাণের উচ্ছ্বাস। করোনা, ডেঙ্গুর কালো ছায়া এখনও ঘিরে আছে। কিন্তু ‌থোড়াই কেয়ার! মহামারি নিয়ে ঘর করে বাঙালি, মন্বন্তরে নিঃশেষ হয়নি এ জাতি। শুধু মহানগর নয়, বাংলাজুড়ে এখন শারদ আনন্দ। কলকাতায় শুরু ইউনেস্কোর হেরিটেজ দুর্গাপূজা

শহর কলকাতায় পুজো ঘিরে অন্য মেজাজ। থিমের বৈচিত্র্য, মণ্ডপ আর আলোর সজ্জায় নতুনত্বের ছোঁয়া অন্য মাত্রায় পৌঁছেছে কলকাতার দুর্গোৎসবে। ইউনেস্কোর স্বীকৃতি এবারের দুর্গাপুজোয় বাড়তি উদ্দীপনা তৈরি করেছে। এক মাস আগে থেকেই পুজোর আবহ। গত ১ সেপ্টেম্বর ইউনেস্কোর স্বীকৃতিকে ধন্যবাদ জানাতে মহানগরীতে শোভাযাত্রা হলো। কলকাতায় শুরু ইউনেস্কোর হেরিটেজ দুর্গাপূজা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‌শুধু হাঁটলেন না, সংবর্ধিত করলেন ইউনেস্কোর প্রতিনিধিদের। উত্তর শহরতলীর বরানগরে বাংলায় প্রথম সিলিকনূর প্রতিমা তৈরি হয়েছে, আবার সন্তোষ মিত্র স্কয়ারের পুজোর থিম ‘স্বাধীনতার অমৃত মহোৎসব’। এখানে ‘আলোয়-আবহে’ তুলে ধরা হচ্ছে দিল্লির ইন্ডিয়া গেট, লালকেল্লা এবং সংসদ ভবন। কলকাতায় শুরু ইউনেস্কোর হেরিটেজ দুর্গাপূজা

শ্রীভূমি স্পোর্টিং এবার ভ্যাটিক্যান সিটির আবহ তৈরি করেছে মণ্ডপে। গত বছর এদের অবদান ছিল ‘বুর্জ খলিফা’। এবারও দ্বিতীয়া থেকে মানুষের ঢল এখানে। শুধু এখানেই নয় শহরের সব নামী মণ্ডপেই জনস্রোতের ঘর। মেট্রো রেলের পরিসংখ্যান জানাচ্ছে, দক্ষিণেশ্বর কবি সুভাষ রুটে সাত লাখের বেশি যাত্রী চতুর্থীতে যাতায়াত করেছেন। কলকাতায় শুরু ইউনেস্কোর হেরিটেজ দুর্গাপূজা

উৎসব কেবল শুরু। তবে আশঙ্কার মেঘ একটাই, আবহাওয়ার পূর্বাভাস সপ্তমী থেকে দশমীতে বৃষ্টি পুজো মাটি করতে পারে। তবে কুছ পরোয়া নেই, রেইনকোট, ছাতাকে সঙ্গী করে বেরিয়ে পড়বে বাঙালি। পুজো তো বছরে একবারই আসে।

/এমপি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম