ভারতে পৃথক সড়ক দুর্ঘটনায় তীর্থযাত্রীসহ নিহত ৩১, মোদির শোক

আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর ২০২২, ১০:১০আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১০:১৩

ভারতের উত্তর প্রদেশে কানপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন, আহত হন ২০ জনের বেশি। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

৫০ জন তীর্থযাত্রী নিয়ে একটি ট্রাক্টর ট্রলি ঘাটমপুর এলাকার পুকুরে উল্টে ২৬ জন নিহত হন। এদের বেশিরভাগই নারী ও শিশু। এ ঘটনায় ২০ জন আহতের কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ট্র্যাক্টরটি চন্দ্রিকা দেবীর মন্দির থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এর কয়েক ঘণ্টার ব্যবধানে অহিরওয়ান ফ্লাইওভারের কাছে একটি দ্রুতগামী ট্রাক টেম্পোর সঙ্গে ধাক্কা লেগে পাঁচজন নিহত ও সাতজন আহত হন।

এদিকে ২৬ জনের তীর্থযাত্রীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায় প্রাণ হারানো প্রত্যেক পরিবারকে ২ লাখ রূপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন তিনি। আহতদের প্রত্যেককে ৫০ হাজার করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন। দুটি দুর্ঘটনায় হতাহতের শোক জানান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ।

/এলকে/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম