বাংলাদেশি যুবকের সঙ্গে অনুপ চেটিয়ার মেয়ের বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর ২০২২, ১৫:৫২আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৬:১৯

বিচ্ছিন্নতাবাদী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) অন্যতম প্রতিষ্ঠাতা অনুপ চেটিয়া যখন বাংলাদেশের কারাগারে বন্দি, সে সময় তার মেয়ে বন্যা বড়ুয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সহপাঠী অনির্বাণ চৌধুরীর। দীর্ঘ প্রেমের সম্পর্ক অবশেষে পূর্ণতা পেয়েছে গত ৩০ সেপ্টেম্বর। তবে বিয়ের আনুষ্ঠানিকতা হবে আগামী ৩০ নভেম্বর অস্ট্রেলিয়ায়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড।

প্রতিবেদনে বলা হয়েছে, তারা দুজন ঢাকার মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করতেন। বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বী যুবকের সঙ্গে বন্যা বড়ুয়ার বিয়ের ছবি নিজেই পোস্ট করেছেন উলফার সাধারণ সম্পাদক গোলাপ বড়ুয়া ওরফে অনুপ চেটিয়া। গত (৩০ সেপ্টেম্বর) আসামের জেরাইগাঁওয়ে অনুপ চেটিয়ার নিজের বাড়িতে বিয়ে সম্পন্ন হয় প্রেমিক যুগলের।

বৃহস্পতিবার ডেকান হেরাল্ডকে অনুপ চেটিয়া বলেন, ‘আমি জেলে থাকায় তাদের প্রেমের সম্পর্কের কথা জানতাম না। কিন্তু বাংলাদেশের মানুষ আমাদের বিপ্লবে যেভাবে সহায়তা করেছে সে জন্য আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা। তাই বিয়েতে আমাদের কোনও আপত্তি ছিল না’।

উল্লেখ্য, ১৯৭৯ সালে অনুপ চেটিয়া ও আসামের অন্য কয়েকজন যুবক মিলে অস্ত্র হাতে তুলে নিয়ে গঠন করে উলফা। প্রতিবেশী বাংলাদেশ থেকে আসামে বেআইনিভাবে অভিবাসন সমস্যার সমাধান চায় তারা। এ প্রসঙ্গে উলফা বলেছে, বাংলাদেশি বেআইনি অভিবাসীদের কারণে আসামের আদিবাসী জনগোষ্ঠীর পরিচয় হুমকিতে পড়ে। একপর্যায়ে সেনাবাহিনীর অভিযানে অনুপ চেটিয়াসহ উলফার একাধিক নেতা পালিয়ে বাংলাদেশে চলে আসেন। ১৯৯৭ সালে অনুপ চেটিয়া গ্রেফতার হন। দীর্ঘদিন কারাগারে থাকার পর তাকে ২০১৫ সালে ভারতে ফেরত পাঠায় বাংলাদেশ সরকার।

বাংলাদেশি তরুণের সঙ্গে নিজের মেয়ের বিয়ে প্রসঙ্গে অনুপ বলেন, সম্পর্কের জন্য আসাম ও বাংলাদেশের তরুণ-তরুণীদের আরও বিয়ে হওয়া উচিত। মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা আগামী ১৫ নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক মন্দিরে অনুষ্ঠিত হবে। সেখানেই তারা বসবাস করবেন।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম