বিমানবন্দরে বাধা, পুলিৎজার নিতে যেতে পারলেন না কাশ্মিরের সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২২, ২১:৫০আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ২১:৫০

পুলিৎজার জয়ী কাশ্মীরি চিত্র সাংবাদিক সানা ইরশাদ মাট্টুকে যুক্তরাষ্ট্রে যেতে বাধা দেওয়া হয়েছে। দিল্লি বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সানা জানিয়েছেন, তিনি পুলিৎজার পুরস্কার নিতে নিউ ইয়র্ক যাচ্ছিলেন। দিল্লি বিমানবন্দরের অভিবাসন দফতর তাকে বাধা দিয়েছে।

টুইটারে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আমি পুলিৎজার পুরস্কার নিতে নিউ ইয়র্ক যাচ্ছিলাম। কিন্তু দিল্লি বিমানবন্দরের অভিবাসন দফতর আমাকে বাধা দিয়েছে। আমাকে দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। আমার কাছে যুক্তরাষ্ট্রে যাওয়ার টিকিট ও ভিসা, দুটোই রয়েছে।’

বাতিল হওয়া বোর্ডিং পাসের ছবিও টুইটারে পোস্ট করেছেন তিনি।

এটিই প্রথম নয়। এর আগেও এক বার সানাকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছিল দিল্লি বিমানবন্দরে। একটি বই প্রকাশ এবং চিত্র প্রদর্শনীতে যোগ দিতে প্যারিস যাচ্ছিলেন তিনি। তখনও তাকে একইভাবে আটকে দেওয়া হয়েছিল। সে কথাও টুইটে জানিয়েছেন সানা।

তিনি লিখেছেন, ‘এ নিয়ে আমাকে দ্বিতীয় বার আটকানো হলো, কোনও কারণ ছাড়াই। প্রথম বার যা হয়েছিল, তারপর আমি অনেক কর্মকর্তারা কাছে প্রশ্ন করেছিলাম। কিন্তু কেউ আমাকে কোনও সদুত্তর দিতে পারেননি।’ নিউ ইয়র্কের এই অনুষ্ঠানে যোগ দিতে পারার মতো সুযোগ জীবনে এক বারই আসে উল্লেখ করে আফসোস প্রকাশ করেন তিনি।

সানা একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার চিত্র সাংবাদিক। ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ছবি তুলে ২০২২ সালে পুলিৎজার পান তিনি। ৯ এপ্রিল পুলিৎজার জয়ী হিসাবে তার নাম ঘোষণা করা হয়। সেই পুরস্কার নিতেই নিউ ইয়র্ক যাচ্ছিলেন তিনি।

জম্মু ও কাশ্মির পুলিশ সূত্রে খবর, উপত্যকার কয়েকজন সাংবাদিকের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। সেই তালিকায় সানার নামও রয়েছে। তবে এ বিষয়ে প্রকাশ্যে কেউ মুখ খোলেননি। সানার অভিযোগ, কোনও কারণ ছাড়াই তাকে বার বার আটকানো হচ্ছে। সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম