দীপাবলির ছুটিতে বাড়ি ফিরতে গিয়ে দুর্ঘটনায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২২, ১১:০৮আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১১:১০

ভারতের মধ্যপ্রদেশে থেমে থাকা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন, এ ঘটনায় আহত হন আরও ৪০ জন। শুক্রবার রাতে রেওয়া মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র।

প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি প্রায় ১০০ যাত্রী নিয়ে উত্তরপ্রদেশের গোরখপুরের দিকে যাচ্ছিল। গভীর রাতে রেওয়াতে সুহাগি পাহাড়ের কাছে একটি থেমে থাকা ট্রাককে ধাক্কা দেয় যাত্রীবাহী বাসটি। ট্রাকটি দুর্ঘটনার কারণে হাইওয়েতে থেমে ছিল।

আহতদের সুহাগি হাসপাতালে নেওয়া হয়েছে। যাদের অবস্থা গুরুতর তাদের রেওয়ার সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান সেখানকার কর্মকর্তারা।

রেওয়া পুলিশ কর্মকর্তা নবনীত ভাসিন বলেন, বাসে ভ্রমণকারী বেশিরভাগ লোকই উত্তর প্রদেশের শ্রমিক। কর্মকর্তারা বলেছেন, তারা দীপাবলির জন্য বাড়ি যাচ্ছিলেন।

নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ এবং আহতদের ৫০ হাজার রূপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম