ভারতীয় উড়োজাহাজে ভয়াবহ আগুন, জরুরি অবতরণ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর ২০২২, ১২:১৭আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১২:২২

ভারতের বেঙ্গালুরুগামী ইন্ডিগো এয়ারের একটি ফ্লাইটের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে বিমানটিকে দিল্লি বিমানবন্দরে জরুরিভিত্তিতে অবতরণ করানো হয়।

ইন্ডিগোর পক্ষ থেকে বলা হয়েছে, ফ্লাইট ৬ই-২১৩১ দিল্লি থেকে বেঙ্গালুরুর উদ্দেশে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই একটি ইঞ্জিন থেকে আগুনের ফুলকি ছড়াতে দেখা যায়। এসময় দ্রুত দিল্লি বিমানবন্দরে অবতরণ করান পাইলট। ঘটনাটি ঘটে আনুমানিক রাত ৯টা ৪৫ এর দিকে।

প্রযুক্তিগত কোনও সমস্যার কারণে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই ফ্লাইটের সব আরোহী নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বিকল্প উড়োজাহাজের ব্যবস্থা করে নির্দিষ্ট গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয় তাদের। এ ঘটনায় যাত্রী ও দিল্লি বিমানবন্দরে কিছুটা আতঙ্ক দেখা দেয়। প্লেনটিতে কীভাবে এমন ঘটনা ঘটলো, এ নিয়ে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এয়ারবাস এ-৩২০ এয়ারক্রাফটিতে ক্রুসহ ১৮৪ জন ছিলেন।

ভিডিও:

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম