গুজরাটে সেতু ছিঁড়ে নিহত বেড়ে ১৪১, এখনও চলছে উদ্ধারকাজ

আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর ২০২২, ১০:৪২আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১১:১৪

ভারতের গুজরাটে ব্রিটিশ আমলের ঐতিহাসিক ঝুলন্ত সেতু ছিঁড়ে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জনে। এ ঘটনায় আরও অনেকে গুরুতর আহত হওয়ায় নিহত বাড়ার শঙ্কা রয়েছে। সোমবার (৩১ অক্টোবর) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

গুজরাটের মৌরবি জেলার মচ্ছু নদীর ওপর ঝুলন্ত সেতুটি সংস্কারের পর সম্প্রতি খুলে দেওয়া হয়। এর মধ্যেই রবিবার রাতে সেতুটি হঠাৎ ছিঁড়ে পড়ে। ঘটনাস্থল থেকে ১৭১ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। নিখোঁজদের সন্ধানে রাত থেকেই চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

এনডিটিভি জানিয়েছে, ব্রিজটির তার ছিঁড়ে নদীতে পড়ে যাওয়ার আগে প্রায় ৫০০ মানুষ ছিলেন। ব্রিজের নদীতে ছট পূজার প্রার্থনার জন্যও জড়ো হন অনেকে।

গুজরাটে সেতু ছিঁড়ে নিহত বেড়ে ১৪১, এখনও চলছে উদ্ধারকাজ

আহমেদাবাদ থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত ১৫০ বছরের পুরোনা ব্রিজটি পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল। দীপাবলির আগেও সংস্কারের কাজ হয়েছিল। প্রায় সাত মাস বন্ধ ছিল এটি।

এ ঘটনায় গুজরাটের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মের্জা বলেন, এটি গত সপ্তাহে সংস্কার হয়েছিল। আমরা হতবাক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সরকার এই ট্র্যাজেডির জন্য দায়ী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটে তার সব ধরনের অনুষ্ঠান বাতিল করেছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দুই লাখ রুপি ও প্রত্যেক আহত ব্যক্তিকে ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা করা হয়েছে।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম