ভারতে প্রাণঘাতী হামের প্রাদুর্ভাব, এক মাসে ১২ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২২, ১৪:২০আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৪:৩১

হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে ভারতের মুম্বাই এবং আশপাশে। গত এক মাসে ১২ শিশু মারা গেছে এই রোগে। বুধবার পর্যন্ত শহরে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২৩৩ জনে। গত দুই মাসে ২০০ জন শনাক্ত হন।

গত বছর এই সময়ে ৯২ জনের হাম শনাক্ত হলেও এ বছর তিনগুণ বেড়েছে। হামের সংক্রমণ শিশুদের মধ্যেই বেশি ছড়াচ্ছে বলে জানিয়েছে মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)।

সমীক্ষায় দেখা গেছে, ১৫৬ সন্দেহজনক হামের ঘটনা রিপোর্ট করা হয়। এ নিয়ে রাজ্যে হামের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩। প্রতিবেশী ভিওয়ান্ডিতে আট মাসের শিশু হামে আক্রান্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, করোনা মহামারীর মধ্যে হামের টিকা কার্যক্রম খুব একটা হয়নি। ধীরগতি টিকাদানের কারণে নতুন করে হাম দেখা দিচ্ছে।

২০২০ সালে ২ কোটি ৩০ লাখ শিশু হামের টিকা থেকে বঞ্চিত হয়েছে। মুম্বাই কর্তৃপক্ষের মতে, মহামারীর কারণে তাদের প্রায় ২০ হাজার শিশু সময় মতো টিকা পায়নি। সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম