পশ্চিমবঙ্গে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২২, ১২:৫৯আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৩:২৯

ভারতের পশ্চিমবঙ্গের কাঁথিতে এক তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের এ ঘটনায় তিন জন নিহত হয়েছেন। গুরুতর আহ্ত হয়েছেন আরও দুই জন। তৃণমূলের কেন্দ্রীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক সমাবেশের আগের রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের অর্জুন নগরের নাড়য়াবিলা গ্রামে তৃণমূল নেতা রাজকুমার মান্নার বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে রাজকুমার, তার ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন নামে তিন জন নিহত হন।

রাজকুমার মান্না এলাকার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। বিস্ফোরণে আহত দুই জনকে উদ্ধার করে পশ্চিম মেদিনীপুরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাতভর গ্রামে টহল দেয় পুলিশ।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পিটিআইকে বলেছেন, এখনও পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।

তিনি জানান, বিস্ফোরণটি এতোটাই শক্তিশালী ছিল যে, এই ঘটনায় খড়ের ছাদসহ মাটির তৈরি বাড়িটি উড়ে গেছে।

পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপির দাবি, বোমা বাঁধার সময় সেটি ফেটে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘রাজ্যে শুধু বোমা উৎপাদন শিল্প বিকাশ লাভ করছে।’

রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বিজেপির বিরুদ্ধে কোনও প্রমাণ ছাড়াই তৃণমূলকে দোষারোপের অভিযোগ করেছেন।

একুশের বিধানসভা নির্বাচনের সময় থেকেই কার্যত উত্তপ্ত ছিল ভূপতিনগরের বিস্তীর্ণ এলাকা। রাতের অন্ধকারে বোমাবাজি ও গুলির শব্দ প্রায় দিনই শোনা যায়। কয়েকদিন আগে তৃণমূলের অঞ্চল সভাপতি মিহির ভৌমিককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের বিরুদ্ধে। রাতের অন্ধকারে এলাকায় ব্যাপক বোমাবাজি ও গুলি চালানোরও অভিযোগ ওঠে। এর মধ্যেই শুক্রবার রাতে তৃণমূল নেতার বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম