বাড়ির মালিকের সঙ্গে নিজেকে বাজি ধরলেন দুই সন্তানের মা

আন্তর্জাতিক ডেস্ক
১০ ডিসেম্বর ২০২২, ১৯:৪৬আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ২৩:৪০

জুয়ায় আসক্তি কোনও কল্পনীয় বিষয় নয়। এই আসক্তি চরম হয়ে পড়লে অবাক করা অনেক পরিস্থিতি দেখা দেয়। অনেক জুয়াড়িই হারতে হারতে টাকা-পয়সা শেষ হয়ে গেলে নিজেকেই তুলে ফেলেন বাজির দানে। সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের প্রতাপগড়েও এমন অদ্ভুত ঘটনার কথা উল্লেখ করে পুলিশের শরণাপন্ন হয়েছেন এক ব্যক্তি।

ভারতীয় ওই ব্যক্তির অভিযোগ, তার স্ত্রী ও দুই সন্তানের মা পরিবারের সঞ্চয়কৃত টাকা-পয়সাসহ নিজেকে বাজি ধরেছেন। তিনি কাজের জন্য বাড়ির বাইরে থাকতেন। প্রায়ই তার স্ত্রী বাজি ধরে লুডু খেলতেন বাড়ির মালিকের সঙ্গে।

ওই ব্যক্তির আরও অভিযোগ, তিনি নিয়মিত স্ত্রীর কাছে বাড়িতে থাকা পাঠাতেন। কিন্তু তা সঞ্চয় বা পরিবারের জন্য কেনাকাটা না করে বাড়ির মালিকের সঙ্গে লুডুতে বাজি ধরে উড়িয়ে দিতেন স্ত্রী। একদিন বেপরোয়া হয়ে নিজেকে বাজি ধরে বসেন। খেলায় হেরে গিয়ে বাজির শর্ত মেনে তার স্ত্রী বাড়ির মালিকের ঘরে চলে গেছেন, পরিত্যাগ করেছেন নিজের সন্তানদের।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এই নারীকে শুধু ‘রেনু’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তার স্বামী পুলিশের কাছে অভিযোগে বলেছেন, গত ছয় মাস রাজস্তানের জয়পুর শহরে কাজ করে যে টাকা তিনি পাঠিয়েছেন তা বাজি ধরে হেরেছেন রেনু। শেষে নিজেকে বাজি ধরে খেলতে গিয়েও হেরে যান তার স্ত্রী। তখন রেনু তাকে ফোন করে সবকিছু বলেন এবং জানান বাজির শর্ত অনুসারে তিনি বাড়ির মালিকের কাছে চলে যাচ্ছেন।

ঘটনা শুনে জয়পুরে কাজ থেকে বাড়িতে আসেন রেনুর স্বামী এবং সন্তানদের দায়িত্ব নেওয়ার পর পুলিশের কাছে অভিযোগ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে স্থানীয় পুলিশ কর্মকর্তা সুবোধ গৌতম বলেন, আমরা ওই বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। যোগাযোগ করার পর আমরা তদন্ত শুরু করব।

অবস্থা যা দাঁড়িয়েছে, রেনুকে ফিরে পেতে পুলিশের সহযোগিতা প্রয়োজন পড়বে তার স্বামীর। কারণ তিনি দাবি করেছেন, বাড়ির মালিকের কাছে চলে যাওয়ার পর রেনুর সঙ্গে যোগাযোগ করেছেন এবং বাড়িতে ফিরে আসার জন্য রাজি করাতে চেয়েছেন। কিন্তু রেনু বাজির শর্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে অনড়।

সূত্র: ওডিটি সেন্ট্রাল

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম