ওআইসি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে: ভারত

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২২, ১৪:২৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ২৩:০৬

মুসলিম দেশগুলোর জোট ওআইসি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলে অভিযোগ করেছে ভারত। মঙ্গলবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এমন অভিযোগ করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ওআইসি মহাসচিব হুসাইন ব্রাহিম ত্বহার সফর এবং ভারত অধিকৃত জম্মু ও কাশ্মির নিয়ে তার মন্তব্যের জন্য তীব্র নিন্দা জানিয়েছে দিল্লি।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ অঞ্চলে হস্তক্ষেপের কোনও অধিকার ওআইসির নেই।

হুসাইন ব্রাহিম ত্বহার আজাদ কাশ্মির সফরের প্রতিক্রিয়ায় অরিন্দম বাগচি বলেন, ‘ওআইসি এবং এর মহাসচিবের ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং হস্তক্ষেপের যে কোনও প্রচেষ্টা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

তিনি বলেন, ওআইসি ইতোমধ্যেই এই ইস্যুতে ‘সুস্পষ্টভাবে সাম্প্রদায়িক, পক্ষপাতদুষ্ট এবং বাস্তবিকভাবে ভুল পদ্ধতি’ গ্রহণ করে তার ‘বিশ্বাসযোগ্যতা’ হারিয়েছে।

গত ১০ থেকে ১২ ডিসেম্বর তিন দিনের সফরে পাকিস্তানে অবস্থান করেন হুসাইন ব্রাহিম ত্বহা। তার সফরের প্রতিক্রিয়ায় অরিন্দম বাগচি বলেন, ‘আমরা ওআইসি মহাসচিবের পাকিস্তান অধিকৃত কাশ্মির (পিওকে) সফর এবং এই সফরকালে জম্মু ও কাশ্মির সম্পর্কে তার মন্তব্যের তীব্র নিন্দা জানাই। আমি আবারও বলছি, জম্মু ও কাশ্মির সম্পর্কিত বিষয়ে হস্তক্ষেপের কোনও অধিকার ওআইসির নেই।’

বিবৃতিতে জম্মু ও কাশ্মিরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেন অরিন্দম বাগচি।

তিনি বলেন, দুর্ভাগ্যবশত ওআইসি মহাসচিব পাকিস্তানের মুখপাত্রে পরিণত হয়েছেন।

/এমপি/
সম্পর্কিত
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
প্রশান্ত মহাসাগরে স্বর্ণ-রুপার বিশাল মজুতের সন্ধান পেলো চীন
লোহিত সাগরের আরও দুই দ্বীপ দখলে নিলো হুথিরা
সর্বশেষ খবর
ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল
ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি 
এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি 
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়