বিশ্বকাপ উত্তেজনা, ভারতের বিভিন্ন স্থানে সংঘর্ষ, প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:২০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১৯:২০

কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার বিজয় উদযাপনকে ঘিরে ভারতের বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কেরালায় তিন জনের ছুরিকাঘাতের শিকার হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আর্জেন্টিনার বিজয় উদযাপনের সময় একজনের মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, কেরালার কোল্লামে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাসের সময় স্টেডিয়াম থেকে পড়ে অক্ষয় কুমার নামে ১৭ বছরের এক তরুণের মৃত্যু হয়।

বিশ্বকাপের ফাইনাল খেলাকে ঘিরে রবিবার সকাল থেকে বাড়ছিল উত্তেজনার পারদ। খেলা শেষ হতে না হতেই সেটি রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয়।

পুলিশ জানিয়েছে, রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনা ফাইনাল জেতার পরই আর্জেন্টিনা সমর্থকদের কটূক্তির মুখে পড়তে হয় ফ্রান্স সমর্থকদের। এতে করে পরিস্থতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এই ঘটনায় ছয় জনকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।

কোচি এবং তিরুবনন্তপুরমে পৃথক দুই ঘটনায় আর্জেন্টিনার জয় উদযাপনের সময় সমর্থকদের হাতে লাঞ্ছিত হয়েছেন দুই পুলিশ সদস্য।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক