মেয়ের ভিডিও ভাইরাল, প্রতিবাদ করে গণপিটুনিতে নিহত ভারতীয় সেনা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২২, ১৭:১৪আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৭:৩৭

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে এক সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগে সাত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মেলাজি বাঘেলা নামের সেনা সদস্য তার কিশোরী মেয়ের একটি ভিডিও অনলাইনে প্রকাশের পর প্রতিবাদ জানান। এরপর তাকে পিটিয়ে হত্যা করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ভিডিওটি অনলাইনে আপলোডের পর তা ভাইরাল হয়েছে। অভিযুক্ত হামলাকারীরা এক কিশোরের পরিবারের সদস্য। এই কিশোরের বিরুদ্ধে নিজের মেয়ের ভিডিও আপলোডের অভিযোগ করেছেন বাঘেলা।

হামলায় বাঘেলার স্ত্রী ও ছেলেও আহত হয়েছেন। নিহত বাঘেলা ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এ কর্মরত ছিলেন।

পুলিশের কাছে নিহতের স্ত্রী মাঞ্জুলার দায়ের করা অভিযোগ অনুসারে, শনিবার রাতে খেড়া জেলায় এই হামলা হয়। বাঘেলা, তার স্ত্রী, দুই ছেলে ও তার এক ভাতিজা অভিযুক্ত কিশোরের বাড়িতে যান। সেখানে তার মেয়ের ভিডিও আপলোডের অভিযোগ করেন। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে ভিডিওটিকে আপত্তিকর হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, একপর্যায়ে দুইপক্ষের আলোচনা মারামারিতে গড়ায়। কিশোরের আত্মীয়রা বাঘেলা ও তার পরিবারের ওপর লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে বাঘেলা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। মাথায় আঘাত পাওয়া এক ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেফতারকৃত সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদের জুডিসিয়াল কাস্টডিতে নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে তারা কোনও মন্তব্য করেনি।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম