কলকাতায় ৭৮০০ কোটি রুপির প্রকল্প উদ্বোধন করবেন মোদি

রক্তিম দাশ, কলকাতা
২৯ ডিসেম্বর ২০২২, ২৩:০১আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ২৩:০১

পশ্চিমবঙ্গে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার এসে ৭ হাজার ৮০০ কোটি রুপির প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। কলকাতায় জাতীয় গঙ্গা কমিশনের মিটিংয়েও সভাপতিত্ব করবেন তিনি। প্রধানমন্ত্রী কলকাতায় জাতীয় গঙ্গা কাউন্সিলের মিটিংয়ে সভাপতিত্ব করবেন।

জলশক্তি দফতরের কেন্দ্রীয় মন্ত্রী, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরাও এই মিটিংয়ে অংশ নেবেন। গঙ্গা নদী ও তার শাখা নদীগুলোকে দুষণমুক্ত করার জন্য ও নদীগুলো পুনরুজ্জীবনের ব্যাপারে যাবতীয় উদ্যোগ নিচ্ছে জাতীয় গঙ্গা কাউন্সিল। ঠিক কী কী কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির?

সূত্রের খবর, প্রধানমন্ত্রী হাওড়া-এনজেপি সেমি হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন। ট্রেনটি মালদা টাউন, বারসই, কিষাণগঞ্জ স্টেশনে দাঁড়াবে। এছাড়া কলকাতা মেট্রোর জোকা-তারাতলা সম্প্রসারিত অংশের সূচনা করবেন। গঙ্গাকে দুষণমুক্ত করতে তিনি একাধিক কেন্দ্রীয় নিকাশি প্রকল্পের সূচনা তিনি করবেন।

তিনি কলকাতায় নেতাজির মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করবেন। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায় জাতীয় ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড স্যানেটেশানের উদ্বোধন করবেন তিনি। গঙ্গাকে পরিচ্ছন্ন রাখতে সাতটি নিকাশি প্রকল্পের সূচনা করবেন তিনি। ৯৯০ কোটি টাকা ব্যয়ে ৬১২ কিমি এলাকা জুড়ে ২০টি নিকাশি প্রকল্পেরও সূচনা করবেন তিনি। এই প্রকল্পগুলো মোটামুটি নবদ্বীপ, বজবজ, কাঁচরাপাড়া, উত্তরপাড়া-কোতরং, হালিশহর ব্যারাকপুরসহ একাধিক পৌরসভাতে কাজ করবে।

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের