কাশ্মিরে আরও ১৮০০ আধাসামরিক সেনা মোতায়েন করবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৩, ২২:৩২আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ২২:৩২

ভারতের কেন্দ্রীয় সরকার কাশ্মিরে আরও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। জম্মু-কাশ্মিরের রাজৌরি জেলায় হিন্দু পরিবারের ওপর সাম্প্রতিক হামলার পর আধাসামরিক বাহিনী সিআরপিএফ-এর প্রায় ১ হাজার ৮০০ সদস্য মোতায়েন করা হতে পারে। সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

রাজৌরি জেলায় হিন্দু পরিবারের ওপর হামলার পর গত তিন দিন ধরে নিরাপত্তাবাহিনীর কয়েকশ’ সদস্য বড় আকারের তল্লাশি অভিযান পরিচালনা করছে হামলাকারীদের গ্রেফতারে। রবিবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলার পর ভারতীয় সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফ সদস্যরা এই যৌথ অভিযান শুরু করে।

রবিবার পৃথক দুটি হামলায় দুই শিশুসহ ছয় ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সূত্রের বরাতে এনডিটিভি বলেছে, সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের জন্য জম্মু-কাশ্মিরের প্রশাসনকে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

জম্মু-কাশ্মিরে ইতোমধ্যে ব্যাপক সংখ্যায় সিআরপিএফ সদস্য মোতায়েন রয়েছে। বাহিনীটির ৭০ ব্যাটালিয়নের বেশি মোতায়েন রয়েছে অঞ্চলটিতে। যা বাহিনীর মোট সদস্য সংখ্যা প্রায় এক-তৃতীয়াংশ।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম