সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৩, ০৯:৪১আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৬:০৩

ভারতের কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন। রুটিন চেকআপের জন্য বুধবার (৪ জানুয়ারি) তাকে নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে মঙ্গলবার তিনি অসুস্থ হন। দীর্ঘদিন ধরে তিনি শাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এক প্রতিবদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সোনিয়া গান্ধীকে হাসপাতালে নিয়ে যান তার মেয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমানে ৭৬ বছর বয়সী সোনিয়ার অবস্থা স্থিতিশীল।

সূত্র আরও জানায়, মঙ্গলবার উত্তর প্রদেশে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ‌‘ভারত জোড়ো যাত্রা’য় সাত কিলোমিটার হাঁটার পর নয়াদিল্লি ফিরে আসেন। উত্তর প্রদেশের বাগপতের মাভিকালানে যাত্রাবিরতির পর বুধবার সকাল ৬টায় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা আবার শুরু হয়। পরে মা অসুস্থ জানতে পেরে প্রিয়াঙ্কা ফিরে আসেন। রাহুল আবার যাত্রায় যোগ দেন।

এর আগে গত বছরের ১২ জুন কোভিড জটিলতার কারণে সোনিয়া গান্ধীকে নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সংক্রমণের পর থেকে নানা রকম স্বাস্থ্য সমস্যার সঙ্গে লড়াই করছেন তিনি।

প্রিয়াঙ্কা গান্ধী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সোনিয়া গান্ধী শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এনএআর/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম