রাহুল গান্ধীর পদযাত্রার আগেই জোড়া বিস্ফোরণে কাঁপলো কাশ্মীর

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২৩, ১৫:৪৫আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১৫:৪৮

ভারতের জম্মু-কাশ্মীরে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর জড়ো যাত্রার মধ্যেই বিস্ফোরণ ঘটলো। এতে নতুন করে নিরাপত্তার উদ্বেগ বাড়ছে কেন্দ্র শাসিত কাশ্মীরে।

শনিবার (২১ জানুয়ারি) সকালে জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে জম্মুর নারওয়াল এলাকা। পুলিশ সূত্রে জানা গেছে, পরপর দুটি বিস্ফোরণ ঘটে ওই এলাকায়। এই ঘটনায় আহত হন ৬ জন।

পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং বলেছেন, জম্মুর নারওয়াল এলাকায় জোড়া বিস্ফোরণে ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গেই পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং তদন্ত চলছে।’

এ ঘটনার সঙ্গে এখনও সন্দেহভাজন কাউকে আটক করা যায়নি।

গত ৭ সেপ্টেম্বর রাহুল গান্ধীর নেতৃত্বে কন্যাকুমারী থেকে ‘ভারত জড়ো যাত্রা’ শুরু হয়েছে। বিভিন্ন রাজ্য ঘুরে বৃহস্পতিবার এই যাত্রা জম্মু ও কাশ্মীরে পৌঁছায়। শনিবার এনডিটিভির প্রতিবেদেন এসেছে, রাহুল গান্ধীর যাত্রা বর্তমানে জম্মু থেকে ৬০ কিলোমিটার দূরে চাদওয়ালে রয়েছে।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম