‘ক্ষমা’ চেয়ে গয়নার দোকানে চোরদের চিরকুট

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৩

গয়নার দোকানে চুরির ঘটনা তো হরহামেশাই শোনা যায়। কিন্তু, চুরি করতে ব্যর্থ হয়ে ক্ষমা চেয়ে চোরের চিরকুট রেখে যাওয়ার ঘটনা নিশ্চয়ই শুনেননি কখনও! এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশর এক গয়নার দোকানে।

চোরদলের সেই চিরকুটে ‘আমরা দুঃখিত’ এমন লেখাসহ ‘চুন্নু ও মুন্নু’ নামের স্বাক্ষর পাওয়া যায়।

উত্তর প্রদেশের মিরাটের একটি গয়নার দোকানে চুরি করতে গিয়ে ব্যর্থ হয় একদল চোর। চুরি করতে কোনও দিক থেকেই চেষ্টায় কমতি রাখেনি তারা। তদন্তকারী পুলিশ জানায়, চুরি করার জন্য দীর্ঘদিন ধরে দোকানের পিছনে ১৫ ফুট দীর্ঘ একটি সুড়ঙ্গ তৈরি করেছিল তারা। পরে সেটি দিয়েই দোকানে প্রবেশ করেছিল চোরেরা।

তবে সুড়ঙ্গ তৈরি করে দোকানে প্রবেশ করতে পারলেও চুরির পরিকল্পনা আর বাস্তবায়ন করতে পারেনি তারা। সঙ্গে নিয়ে যাওয়া গ্যাস কাটার ব্যবহার করে গয়নার ভল্ট ভাঙ্গতে একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ব্যর্থ মনে চিরকুট লিখে দোকান থেকে বের হয়ে যায় চোরেরা।

চুরি করতে ব্যর্থ হলেও সিসিটিভি ফুটেজ সরাতে ভোলেনি তারা। তাই আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে এই চোরদলকে খুঁজতে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা সুচিতা সিং।

সকালে দোকান মালিক দীপক কুমার এই চুরির তদন্তের জন্য পুলিশ ডাকলে আরও একটি হাস্যকর বিষয় সামনে আসে। দেবতার মূর্তির সামনে চুরি করতে অস্বস্তিবোধ করায় কৃষ্ণের মূর্তিকে দেয়ালের দিকে ঘুরিয়ে দিয়েছিল তারা। এ যেন ‘চোরের মুখে রাম নাম’!

সূত্র: টাইমস নাউ নিউজ

/এটি/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম