স্কচ হুইস্কি আমদানিতে ফ্রান্সকে হটিয়ে শীর্ষে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৮

পরিমাণের নিরিখে বিশ্বের বৃহত্তম স্কচ হুইস্কির ক্রেতা হিসেবে ফ্রান্সকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছে ভারত। স্কচ হুইস্কি অ্যাসোসিয়েশন (এসডব্লিউএ) বলেছে, ২০২১ সালে ভারতে ২১৯ মিলিয়ন বোতল রফতানি করা হয়েছে। যা আগের বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

তবে দামের হিসাবে স্কচ হুইস্কির বৃহত্তম ক্রেতা যুক্তরাষ্ট্র। ২০২২ সালে দেশটির আমদানি করেছে ১.২৭ বিলিয়ন ডলার মূল্যের এই পানীয়। এই তালিকায় ভারতের অবস্থান পঞ্চম।

ভারতে দীর্ঘদিন ধরে মর্যাদার প্রতীক স্কচ। তবে এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম হুইস্কির বাজারে স্কচের পরিমাণ মাত্র ২ শতাংশ।

ভারতের লাখো ভোক্তার কাছে দীর্ঘদিন ধরে স্বল্পমূল্যের ব্লেন্ডেড হুইস্কি জনপ্রিয়। তবে স্কচ হুইস্কির চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষ করে সাংস্কৃতিক পরিবর্তন এবং ভারতীয়দের ক্রয়সীমা বাড়ার কারণে।

গত এক দশকে ভারতে স্কচ হুইস্কি আমদানি বেড়েছে ২০০ শতাংশের বেশি। রফতানিকারকরা বলছেন, রফতানি আরও বাড়ার সুযোগ রয়েছে।

প্রতি বোতল স্কচ হুইস্কি আমদানির ক্ষেত্রে ভারত ১৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। মূলত দেশীয় উৎপাদনকারীদের দাবির মুখে এই শুল্ক আলোপ করা হয়েছে। এরেৱ ফলে এটির দাম বেড়েছে।

পরিমাণ ও দামের হিসাবে এসডব্লিউ-এর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। তাইওয়ান, সিঙ্গাপুর ও চীনেও স্কচ হুইস্কির রফতানি বেড়েছে।

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম