ভারতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩০

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিকের গাড়িতে হামলা হয়েছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও, গাড়ির উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়ে নিশিথের। পরে পুলিশ এসে কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিশিথের অভিযোগ, তৃণমূল কংগ্রেস সমর্থকরা এই হামলার নেতৃত্ব দিয়েছে। তিনি বলেন, ‘একজন মন্ত্রী নিরাপদ না থাকলে, সাধারণ মানুষের দুর্দশার কথা আপনি কল্পনা করতে পারেন? ঘটনাটি বাংলায় গণতন্ত্রের অবস্থার প্রতিফলন।’

নিশিথ প্রামাণিক কোচবিহারের সাংসদ। হামলার সময় কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির স্থানীয় অফিসে যাচ্ছিলেন।

স্থানীয় প্রতিবেদনে বলা হয়, বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে এক আদিবাসীর মৃত্যুকে কেন্দ্র করে নিশিথের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে স্থানীয়দের।

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারের এ ঘটনা নিয়ে নিশিথকে খুব দোষারোপ করেছিলেন।

তৃণমূল কংগ্রেস সম্প্রতি ঘোষণা দিয়েছে, নিশিথের বিরুদ্ধে বিক্ষোভ করবে তারা। তৃণমূল নেতা উদয়ন গুহ বলেন, ‘প্রামাণিক এই অঞ্চলে যেখানেই যাবেন সেখানেই কালো পতাকা দেখতে পাবেন।’ সূত্র: এনডিটিভি

 

 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম