মধ্য প্রদেশে ধর্ষণে অভিযুক্তের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন নারী পুলিশ সদস্যরা

আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ ২০২৩, ২৩:১৭আপডেট : ১০ মার্চ ২০২৩, ২৩:১৭
video

ভারতের মধ্যপ্রদেশের নারী পুলিশ সদস্যরা ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তির বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি শাসিত রাজ্যগুলোতে ‘বুলডোজার জাস্টিস’ সিরিজের সর্বশেষ ঘটনা এটি।

অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তা বলেছেন, অভিযুক্ত একটি জঘন্য অপরাধ করেছে এবং পুলিশ বাড়ি গুঁড়িয়ে দিয়ে ‘ভালো কাজ’ করেছে।

তিনি আরও বলেছেন, এমন অপরাধের শাস্তি হিসেবে এধরনের পদক্ষেপ নেওয়া উচিত।

রাজ্যের রাজধানী ভোপাল থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে দামোহ নামক একটি স্থানে এক শিশু সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিল। এই মামলায় তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। চতুর্থ অভিযুক্ত কৌশাল কিশোর চৌবে নামক ব্যক্তি পলাতক রয়েছে।

পুলিশ বলছে, পলাতক কিশোর চৌবে দখলকৃত ভূমিতে একটি অবৈধ বাড়ি নির্মাণ করেছে। পুলিশ সেই বাড়ি গুঁড়িয়ে দিয়েছে।

স্থানীয় রানেহ পুলিশ স্টেশনের কর্মকর্তা প্রাশিতা কুর্মি বলেন, শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় কৌশাল কিশোর চৌবে পলাতক। সে দখলকৃত ভূমিতে অবৈধভাবে বাড়ি বানিয়েছে। বুলডোজারটি চালিয়েছেন নারী কর্মকর্তাদের একটি দল। নারী কর্মকর্তারা ভালো কাজ করেছেন এবং পদক্ষেপ অব্যাহত থাকা উচিত।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী