ভারতে ‘বাংলাদেশি এক যুবকের’ চার বছরের কারাদণ্ড

রক্তিম দাশ, কলকাতা
২২ জুন ২০২৫, ১১:৫৯আপডেট : ২২ জুন ২০২৫, ১১:৫৯

জালনোট পাচারের অভিযোগে মনিরুল ইসলাম নামে এক যুবকের চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন পশ্চিমবঙ্গের জঙ্গিপুর ফাস্ট ট্র্যাক আদালত। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অভিযুক্ত মনিরুল বাংলাদেশের নাগরিক। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২১ জুন) বিচারক অনিল কুমার প্রসাদ এই রায় ঘোষণা করেন।

ওই যুবককে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তারা বলছেন, মনিরুল ইসলামের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার তারাপুর এলাকায়। ২০২২ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ থানার গাম্ভারতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ৪৯৫টি পাঁচশো টাকার জালনোট উদ্ধার করা হয়।

তদন্তের শুরুতে পুলিশের ধারণা করা হচ্ছিল, মনিরুল ভারতের সাগরদিঘি থানার কাবিলপুর এলাকার বাসিন্দা। সে সেখানে এক ব্যক্তিকে নিজের পিতা পরিচয়ে জাল নথিপত্র তৈরি করে ভারতীয় নাগরিকত্বের ছদ্মবেশে ঘুরে বেড়াতো। তবে তদন্ত এগোতেই তার প্রকৃত পরিচয় উঠে আসে— সে আদতে বাংলাদেশের নাগরিক।

পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশিট পেশ করে। সব তথ্য-প্রমাণ বিশ্লেষণ শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে উল্লিখিত সাজা ঘোষণা করেন।

/ইউএস/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম