সাজা স্থগিতের আবেদন খারিজ, বিপাকে রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল ২০২৩, ১৭:১০আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৭:১০

‘মানহানি’র মামলায় সাজা স্থগিতের জন্য করা ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বৃহস্পতিবার সুরাট দায়রা আদালত তার আবেদনের পরিপ্রেক্ষিতে সাজা স্থগিত করতে অস্বীকৃতি জানিয়েছে। এখন তার সামনে হাইকোর্টের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় নেই।

আদালতের এই রায়ের পর রাহুল গান্ধী আগামী বছর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে সব আপিলের সুরাহা না হওয়া পর্যন্ত তাকে গ্রেফতার করা হবে না।

বৃহস্পতিবার সুরাট দায়রা আদালত নিম্ন আদালতের সাজা স্থগিত করতে অস্বীকৃতি জানিয়েছে।

২৩ মার্চ সুরাটের সিজেএম আদালত ‘মোদি উপাধি’ সম্পর্কে ২০১৯ সালে করা মন্তব্যের জেরে মানহানি মামলায় রাহুলকে ৫০৪ ধারার অধীনে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। তবে রায় কার্যকর করতে ৩০ দিনের সময় বেঁধে দেয় আদালত। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় কর্ণাটকের কোলারে একটি সমাবেশে রাহুল গান্ধী বলেছিলেন, ‘সব চোরেদের পদবী কীভাবে মোদি হতে পারে?’

এ নিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন বিজেপি বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পূর্ণেশ মোদি।

নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে সুরাট দায়রা আদালতে একটি আবেদন করেছিলেন। আবেদনে তিনি সাজা স্থগিত করার আবেদন করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার আদালত রাহুল গান্ধীর সেই আবেদন খারিজ করে দেয়।  

আদালতের এই সিদ্ধান্তের পর কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, আইনের আওতায় আমাদের কাছে এখনও সবিকল্প পথ খোলা আছে। আমরা সেগুলোর সদব্যবহার করার কথা বিবেচনা করছি।

তার আইনজীবী কিরিত পানওয়ালা বলেছেন, গুজরাট হাই কোর্টে তারা এই রায়কে চ্যালেঞ্জ করবেন।

আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর সংসদ সদস্য পদ হারান রাহুল। সুপ্রিম কোর্টের এক নির্দেশে বরা হয়েছে, অপরাধে দোষী সাব্যস্ত কোনও ব্যক্তি দুই বা তার চেয়ে বেশি বছরের সাজাপ্রাপ্ত হলে তাৎক্ষণিকভাবে সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম