বান্ধবীকে ককপিটে বসিয়ে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৩, ০২:৫০আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ০২:৫৯

এয়ার ইন্ডিয়ার এক পাইলট  তার  বান্ধবীকে ককপিটে বসার অনুমতি দিয়ে বিপাকে পড়েছেন। শুক্রবার এয়ারলাইনটি বলেছে, ফ্লাইটের যাত্রীদের নিরাপত্তার বিষয়ে তাদের ‘জিরো টলারেন্স’ রয়েছে। আর ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল  অ্যাভিয়েশন (ডিজিসিএ)এই ঘটনায় আগেই তদন্তের নির্দেশ দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার এআই-৯১৫  ফ্লাইটে। উড়োজাহাজের পাইলট চেয়েছিলেন তার বান্ধবীর জন্য ককপিটে শয়নকক্ষের মতো উষ্ণ ও আরামদায়ক পরিস্থিতি তৈরি করতে।

ঘটনাটির বিষয়ে অভিযোগ করেছেন ফ্লাইটের একজন এয়ার হোস্টেস। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, অভিযুক্ত পাইলট তাকে বলেছেন বাংক থেকে ককপিটে কয়েকটি বালিশ নিয়ে আসার জন্য। পাইলট বলেছেন, ককপিট যেনও এমনভাবে প্রস্তুত করা হয় যেন মনে হয় একজন বান্ধবীর জন্য শয়নকক্ষ প্রস্তুত কা হয়েছে। তা যেন হয় উষ্ণ ও আরামদায়ক। পাইলট তাকে ওই নারীর জন্য ককপিটে স্ন্যাকস ও পানীয় সরবরাহের নির্দেশ দেন।

ঘটনাটি ঘটেছে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি দুবাই থেকে দিল্লি যাচ্ছিল।

ককপিটে বান্ধবীকে বসানোর ঘটনায় পাইলট এয়ার সেফটি লঙ্ঘন করেছেন। কারণ ককপিটে পাইলট বা কোপাইলট ছাড়া কারও প্রবেশের অনুমতি নেই। এমনকি কোনও জরুরি ঘটনা ঘটলে পাইলটের অনুমতি নিয়ে তবেই ককপিটে ঢুকতে পারেন এয়ারহোস্টেসরা। এই ঘটনায় তদন্ত শুরু করেছে ডিজিসিএ।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম