ঈদের শুভেচ্ছা মোদি ও মমতার

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৩, ১২:৩৮আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১২:৪০

বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এই উৎসব উপলক্ষে আলাদা বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক টুইট বার্তায় মোদি লিখেন, ‘ঈদ উল-ফিতরের শুভেচ্ছা। আমাদের সমাজে সম্প্রীতি ও সহানুভূতির মনোভাব আরও বাড়ুক। আমি সবার স্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ঈদ মোবারক!’

শনিবার সকালের দিকে সবাইকে ঈদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন মমতা। সকালে রেড রোডে ঈদ উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে মমতা বলেন, ‘সবাই শান্তিতে থাকুন। কারও প্ররোচনায় পা দেবেন না। বাংলায় যেন অশান্তি হয়, তার চেষ্টা করছে বিজেপি সরকার। কোনও ভাবে বাংলায় বিশৃঙ্খলা বরদাস্ত করবো না।’

শনিবার সকালে ভারতের দিল্লিসহ পশ্চিমবঙ্গে অনেক জায়গায় আনুষ্ঠানিকভাবে বড় পরিসরে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন সবাই।

শুধু মুসলিম সম্প্রদায়েরই নয়, ভারতের অন্যান্য ধর্মের মানুষও এই উৎসবে মেতেছে।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম