সোশাল মিডিয়া পোস্ট নিয়ে সংঘর্ষে নিহত এক, ১৪৪ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৩, ২১:১০আপডেট : ১৪ মে ২০২৩, ২১:১০

একটি সামাজিক মিডিয়া পোস্টকে কেন্দ্র করে মহারাষ্ট্রের আকোলা শহরে দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আটজন। স্থানীয় কর্মকর্তারা রবিবার (১৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।

তারা বলেছে, ওল্ড সিটি এলাকায় স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ২৬ জনকে আটক করেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে শহরের চারটি থানা এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট নিমা অরোরা। এ আইন বেআইনি সমাবেশকে নিষিদ্ধ করে।

পুলিশ সুপার (এসপি) সন্দীপ ঘুগে জানান, সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া একটি ধর্মীয় পোস্টের পর, সহিংসতার এই ঘটনা ঘটে।  

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মনিকা রাউত বলেন, ‘শুরুতে দুই গ্রুপের সদস্যরা একে অপরকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। এ ঘটনায় কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে’।

পুলিশ সুপার (এসপি) সন্দীপ বলেন, ‘ সংঘর্ষে একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জন পুলিশ সদস্য রয়েছে। তারা পাথরের আঘাতে আহত হয়েছেন। পরে টিয়ার গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আটক করা হয়েছে ২৬ জনকে। মামলা হয়েছে দুটি’।

এএসপি রাউত জানিয়েছেন, ঘটনার পর শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, ‘অমরাবতী থেকে রিজার্ভ পুলিশের এক হাজার সদস্যকে আকোলা শহরে মোতায়েন করা হয়েছে’।

নাগরিকদের আতঙ্কিত না হতে এবং কোনও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

/এসপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম