দিল্লিতে কিশোরীকে ছুরিকাঘাতে হত্যা, পলাতক প্রেমিক

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মে ২০২৩, ১৮:১১আপডেট : ২৯ মে ২০২৩, ১৮:১১

দিল্লির রোহিনীতে ১৬ বছর বয়সী এক কিশোরীকে হত্যার অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। শাহবাদ ডেইরি এলাকায় রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পলাতক প্রেমিককে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

ফুটেজে দেখা যাচ্ছে, শাহবাদ ডেইরির একটি সরু গলিতে ছেলেটি মেয়েটিকে ছুরিকাঘাত করছে। পথচারীরা তখন দৃশ্যটি দেখছে। 

এক পর্যায়ে ছেলেটি এক টুকরো পাথর তুলে কয়েক দফা মেয়েটির মাথায় আঘাত করে। এভাবে কিছুক্ষণ নির্যাতন চলতে থাকে।   

পুলিশ জানায়, কিশোরী মেয়েটি তার বন্ধুর ছেলের জন্মদিনের পার্টিতে যোগ দিতে যাচ্ছিল। পথে ওই ছেলে তার ওপর হামলা চালায়।

স্থানীয়রা ঘটনাটি জানালে পুলিশ সেখানে পৌঁছায়।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে রাস্তায় পড়ে থাকতে দেখি। তার চারপাশ রক্তে ভেসে যাচ্ছিল’।

তিনি বলেন, ‘তাদের মধ্যে সম্পর্ক ছিল। গতকাল তাদের মধ্যে ঝগড়া হয়। কিশোরীটি তার বন্ধুর ছেলের জন্মদিনে যোগ দেওয়ার পরিকল্পনা করছিল। ছেলেটি তাকে অনুসরণ করছিল। এক পর্যায়ে ছেলেটি মেয়েটিকে ছুরিকাঘাত করে’।

পুলিশ জানিয়েছে, পলাতক ছেলেটিকে ধরতে অভিযান চলছে।

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম