ফের সংঘর্ষে উত্তাল মণিপুর, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৩, ২২:১১আপডেট : ১৪ জুন ২০২৩, ২২:১১

প্রতিদ্বন্দ্বী মেইতেই ও কুকি সম্প্রদায়ের সংঘর্ষে আবারও উত্তাল পরিস্থিতি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে। মঙ্গলবার (১৩ জুন) এই সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। পুলিশের বরাতে বুধবার এ খবর জানিয়েছে রয়টার্স।

রাজ্যটির রাজধানী ইমফলের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কে শিবকান্ত সিং জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। তিনি বলেন, ‘সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৯ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি অস্থিতিশীল।’

বাসিন্দাদের কাছ থেকে অবৈধ অস্ত্র বাজেয়াপ্ত করতে অঞ্চলটিতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

অঞ্চলটিতে সংখ্যাগুরু মেইতেই সম্প্রদায়ের সঙ্গে সংখ্যালঘু কুকি সম্প্রদায়ের বিরোধ চলছে গত কয়েক সপ্তাহ ধরে। তপশিলি উপজাতির মর্যাদা চায় মেইতেই। এর মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর কোটায় শিক্ষা, সরকারি চাকরি ও অর্থনৈতিক সুবিধার আওতায় আসবে তারা। কিন্তু কুকি সম্প্রদায় বিষয়টির ঘোর বিরোধী। মূলত এই বিষয়কে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরে জাতিগত সংঘর্ষে লিপ্ত দুই গোষ্ঠী।

মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলটিতে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৮০ জন নিহত ও প্রায় ৪০ হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: রয়টার্স

/এটি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম