তীব্র গরমে ভারতে ৪৮ ঘণ্টায় ৩৪ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৩, ১৬:৪৯আপডেট : ১৭ জুন ২০২৩, ১৬:৫৫

তীব্র তাপদাহে ত্রাহি ভারতের উত্তর প্রদেশের জনজীবন। গত দুই দিনে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে শনিবার (১৭ জুন) জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। প্রচণ্ড রোদে দিনের বেলায় জরুরি প্রয়োজন ব্যতীত ৬০ বছর বয়সীদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

যারা মারা গেছেন তাদের বয়স ৬০ বছরের বেশি। পূর্বে তাদের শারীরিক জটিলতা ছিল। ফলে তাপদাহের কারণে এই বয়সীদের স্বাস্থ্য আরও অবনতি হতে পারে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, রাজ্যের রাজধানী লখনৌ থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বালিয়া জেলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। 

বালিয়ার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জয়ন্ত কুমার শনিবার ফরাসি বার্তা সংস্থা এপিকে বলেছেন, ‘বৃহস্পতিবার ২৩ জনের মৃত্যুর খবর পাই আমরা। আর শুক্রবার ১১ জনের। তারা আগে শারিরীক জটিলতায় ভুগছিলেন। এই গরমে অবস্থা আরও অবনিত হয়।’

তিনি আরও জানান, বেশির ভাগই হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং ডায়রিয়াজনিত কারণে মৃত্যু হয়েছে।

গরম বাড়তে থাকায় হাসপাতালে রোগীদের চাপ বাড়ছে বলে জানান চিকিৎসকরা।

ভারতের আবহাওয়া বিভাগের পরিসংখ্যানে দেখা গেছে, শুক্রবার বালিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম