কমছে কুনো ন্যাশনাল পার্কের চিতা

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৩, ০৩:১০আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৩:২৭

ভারতের মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে (কেএনপি) আরও একটি চিতা মারা গেছে। পুরুষ এই চিতাটিকে নিয়ে গত চার মাসে পার্কটিতে ৭টি চিতা মারা গেলো। পর্যবেক্ষণ দল মঙ্গলবার সকাল ১১টার দিকে এ বিষয়ে কথা বলেন। তারা জানান, চিতার ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি চিকিৎসকদের নজরে আনা হয়েছে।

প্রধান বন সংরক্ষক জে এস চৌহান বলেন, ‘তেজাসকে দুপুর ২টার দিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার আঘাতের বিষয়ে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

গত ২৭ মার্চ কিডনি রোগে সাশা নামে একটি নারী চিতা মারা। ২৩ এপ্রিল উদয় নামের চিতাটি কার্ডিও-পালমোনারি ফেইলরে মারা যায়। দক্ষিণা নামের নারী চিতাটি ৯ মে মারা যায় একটি পুরুষ চিতার সঙ্গে লড়াইয়ের পর। এ ছাড়া ২৫মে বৈরি আবহাওয়া এবং ডিহাইড্রেশনে দুটি চিতার শাবক মারা যায়।

এর আগে কেএনপি দুই মাসের মধ্যে তিন শাবকসহ ছয় চিতার মৃত্যুর দায় নিতে অস্বীকার করেছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘চিতার মৃত্যুর পিছনে আমাদের কোনও চেষ্টায় ঘাটতি নেই। মৃত চিতাগুলোর মধ্যে তিনটি শাবক। জন্মের পর ৯০ শতাংশ চিতাশাবক মারা যায়।’

মে মাসে ছয়টি চিতা মারা যাওয়ার পর সাউথ আফ্রিকার বন্যপ্রাণী বিশেষজ্ঞ ভিনসেন্ট ভ্যান ডার মেরওয়ে আরও মৃত্যুর পূর্বাভাস দিয়েছিলেন।

তিনি বলেছিলেন, প্রকল্পটি পরবর্তী কয়েক মাসে আরও বেশি মৃত্যু দেখতে চলেছে। কারণ পার্কে চিতাগুলো তাদের আধিপত্য বাড়াচ্ছে। এই অবস্থায় তারা বাঘের মুখোমুখি হতে পারে। তখন লড়াই হওয়ার আশংকা প্রবল। 

সূত্র: এনডিটিভি

/এসপি/
সম্পর্কিত
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
এক পাথর কেটেই তৈরি বিশ্বের বৃহত্তম একশিলা মন্দির
ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ, ঐকমত্যে ইউরোপীয় ইউনিয়ন
সর্বশেষ খবর
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
ল্যাপটপের ব্যাটারি এক চার্জে কতক্ষণ চলা স্বাভাবিক?
ল্যাপটপের ব্যাটারি এক চার্জে কতক্ষণ চলা স্বাভাবিক?
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার