চাঁদের আরও কাছে চন্দ্রযান-৩, পাঠালো প্রথম ছবি

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২৩, ২৩:১০আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ২৩:১০

শনিবার চাঁদের কক্ষপথে প্রবেশের পর প্রথম ছবি পাঠালো ভারতের চন্দ্রযান-৩। এতে দেখা গেছে, মহাকাশ যানটি চন্দ্রপৃষ্ঠের কাছাকাছি পৌঁছাচ্ছে। তাতে বড় গর্তগুলো স্পষ্ট হচ্ছে। রবিবার রাতে টুইট করে সেই ছবি প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।

একটি ভিডিওতে দেখা গেছে, চাঁদের চারদিকে গভীর অন্ধকার। তারমধ্যে ধূসর রঙের গোলক। চন্দ্রপৃষ্ঠে অনেক ছোট বড় গর্ত। দেখে মনে হচ্ছে, চাঁদের একেবারে কাছেই ভারতীয় মহাকাশযানটি।

এর আগে, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও চীনের চাঁদে সফল অবতরণের নজির রয়েছে।

চাঁদের আরও কাছে চন্দ্রযান-৩, পাঠালো প্রথম ছবি

গত ১৪ জুলাই দুপুর ২টা ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে সফল উৎক্ষেপণ হয় ‘চন্দ্রযান-৩’। মোট দুই-তৃতীয়াংশ অতিক্রম করেছে মহাকাশ যানটি। উৎক্ষেপণের ২২ দিন পর চন্দ্রযান-৩ পৌঁছেছে চাঁদের কক্ষপথে। তার আগে পৃথিবীর মধ্যাকর্ষণ বলের টানে কক্ষপথে ঘুরছিল।

চাঁদের আরও কাছে চন্দ্রযান-৩, পাঠালো প্রথম ছবি

(ইসরো) জানায়, সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে এটি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ২৩ ও ২৪ আগস্টের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুকে স্পর্শ করবে মিশনটি। তারপর চন্দ্রযান থেকে ল্যান্ডার বিক্রম চন্দ্রপৃষ্ঠে অবতরণের চেষ্টা করবে।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের