পশ্চিমবঙ্গে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক বাংলাদেশি, গ্রেফতার ৪

রক্তিম দাশ, কলকাতা
১৯ আগস্ট ২০২৩, ২০:৩৪আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ২০:৩৯

কাজের প্রলোভন দেখিয়ে এক বাংলাদেশি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ৪ যুবক। অভিযোগ দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ আগস্ট) রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার মনটোপ্লা গ্রামে।

আটককৃত হলেন– সনজ বৈরাগী, প্রমথ মন্ডল, হিরো দাস এবং প্রদীপ বিশ্বাস। তারা বাগদা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতায় কাজ দেওয়ার নামে বাংলাদেশের ৩ কিশোরীকে ভারতে নিয়ে আসে দালালরা। প্রথমে বাংলাদেশি এক দালাল চোরাই পথে সীমান্ত পার করে দেয়। বৃহস্পতিবার রাতে বাগদা সীমান্ত পার হওয়ার পর ভারতীয় এক দালালের হাতে পড়ে তারা।

ওইদিন তাদের বাগদার হেলেঞ্চা এলাকার একটি নির্জন পোল্ট্রি ফার্মে রাখা হয়। কথা ছিল, তাদেরকে কলকাতায় কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। দালালদের কথায় ভরসা করে তাদের কথামত বাগদা এলাকায় আশ্রয় নেয় তিন কিশোরী। রাতে ভারতীয় দালাল তার আরও ৩ সহযোগিকে নিয়ে একজনকে ধর্ষণ করে। নির্জন এলাকায় চিৎকার শুনে স্থানীয়রা বাগদা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন বাংলাদেশি কিশোরীকে উদ্ধার করে।

শুক্রবার দুপুরে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে তারা। অভিযোগের ভিত্তিতে পুলিশ ৪ যুবককে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম