মোদির সামনে ‘ভারত’ প্ল্যাকার্ড

আন্তর্জাতিক ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩২ আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪২

ভারতের রাজধানী দিল্লিতে আজ শনিবার শুরু হয়েছে জি-২০ সম্মেলন। বিশ্ব নেতাদের উপস্থিতিতে গোটা দুনিয়ার চোখ এখন দেশটিতে। আর এই আয়োজনে ইন্ডিয়া’র পরিবর্তে ‘ভারত’ ন্যামপ্লেটের সামনে বসে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেশের নাম বদলে ফেলার যে এজেন্ডা হাতে নিয়েছে বিজেপি সরকার, তারই শক্ত বার্তা এখান থেকেই।

দিল্লির প্রগতি ময়দানের ভারত মান্দাপাম কনভেনশন সেন্টারে সম্মেলন শুরু হয়েছে সম্মেলন। মোদি আফ্রিকান ইউনিয়নের জি-২০ তে স্থায়ী সদস্যপদ লাভের ঘোষণা দিয়েছেন এই মঞ্চ থেকেই। তিনি যেখানে বসে ছিলেন ঠিক সামনেই ইন্ডিয়ার (INDIA) বদলে ‘ভারত’ লেখা প্ল্যাকার্ডটি নজরে আসে। 

বিশ্বের কোনও আন্তর্জাতিক সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী বা শীর্ষপর্যায়ের নেতারা অংশ নিলে দেশের নাম ‘ইন্ডিয়া’ লেখা প্ল্যাকার্ড থাকতো। কিন্তু সেই নামের ফলকই দেখা যাচ্ছে না।

সামাজিক মাধ্যমেও মোদির সামনের নামফলকের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ধারণা করা হচ্ছে, বিশ্ব মঞ্চ থেকেই এটি প্রতিষ্ঠিত করতে একটা পরিষ্কার বার্তা দিচ্ছেন মোদি।

উল্লেখ্য, জি-২০ সম্মেলনে রাষ্ট্রপতির তরফে আমন্ত্রণপত্রে লেখা হয়েছিল ‘প্রেসিডেন্ট অব ভারত’। এমনকি প্রধানমন্ত্রীও নামের পাশে ‘প্রাইম মিনিস্টার অব ইন্ডিয়া’র বদলে ‘প্রাইম মিনিস্টার অব ভারত’ লেখা শুরু করেন। 

এই আমন্ত্রণপত্র সামনে আসার পর ভারতজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। দেশের নাম ‘ইন্ডিয়া’ নাকি ‘ভারত’ হবে এ নিয়ে চলছে তর্কবিতর্ক। কিছু দিন আগে কংগ্রেসসহ ২৬টি বিরোধী দল মিলে জোটের নতুন নাম ‘ইন্ডিয়া’ ঘোষণা করেছে। এর মধ্যেই রাষ্ট্রীয় আমন্ত্রণপত্রে দেশের নাম ‘ভারত’ লেখা প্রকাশিত হলে শুরু হয় বিতর্ক।

পাশাপাশি সরকার চলতি মাসেই সংসদের বিশেষ যে অধিবেশন ডেকেছে, তাতে দেশের নামবদলের প্রস্তাব পেশ করা হতে পারে বলেও জল্পনা রয়েছে।

সূত্র: এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
পূজার ছুটিতে ঘুরে আসুন শাড়ি, মন্দির আর ঐতিহ্যের শহর কাঞ্চীপুরমে
সর্বশেষ খবর
বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান
বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান
এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা
এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেফতার
নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেফতার
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো