বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক 
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪০ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪০

অনলাইনে দেখানো দামের চেয়ে বুফের বিল ৪০ থেকে ৪৭ শতাংশ বেশি নেওয়ায় একটি রেস্তোরাঁ ও অনলাইন বুকিং প্ল্যাটফর্মকে এক ভোক্তাকে এক লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লির ভোক্তা কমিশন। একই সঙ্গে রেস্তোরাঁটিকে ওই ভোক্তার কাছ থেকে নেওয়া অতিরিক্ত ৩ হাজার ৯৮৮ রুপি এবং ২৫৪ রুপি সার্ভিস চার্জ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তর দিল্লির জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন-১-এ প্রবীণ কুমার সিংয়ের করা অভিযোগের শুনানি শেষে এই নির্দেশ দেওয়া হয়। ২০২৪ সালের ৭ এপ্রিলের একটি টেবিল বুকিং নিয়ে অভিযোগটি করা হয়েছিল।

২১ সেপ্টেম্বর দেওয়া আদেশে কমিশন বলেছে, বুকিংয়ের আগে ভোক্তাকে যে মূল্য দেখানো হয়, তা থেকে এমন একটি যৌক্তিক প্রত্যাশা তৈরি হয় যে চূড়ান্ত বিল সেই মূল্যের সঙ্গে উল্লেখযোগ্যভাবে ভিন্ন হবে না। কমিশনের মতে, এখানে প্রদর্শিত ও নেওয়া মূল্যের পার্থক্য ছিল প্রায় ৪০ থেকে ৪৭ শতাংশ, যা উল্লেখযোগ্য।

অভিযোগকারী ১০ জনের জন্য একটি টেবিল বুক করেছিলেন। তার স্ত্রীর অ্যাকাউন্ট থেকে আরও চারজনের জন্য আরেকটি বুকিং করা হয়। অনলাইন তালিকায় ‘কস্ট ফর টু’ হিসেবে ১ হাজার ৫০০ রুপি দেখানো হয়েছিল, অর্থাৎ জনপ্রতি ৭৫০ রুপি। তবে খাবার শেষে রেস্তোরাঁটি নিরামিষ বুফের জন্য জনপ্রতি ১ হাজার ৫০ রুপি এবং আমিষ বুফের জন্য ১ হাজার ১০০ রুপি নেয়।

অনলাইন প্ল্যাটফর্মটি দাবি করে, তারা শুধু মধ্যস্থতাকারী এবং ‘কস্ট ফর টু’ হিসেবে দেখানো অর্থটি গড় বা আনুমানিক মূল্য। তাদের দাবি ছিল, বুকিংয়ের আগে গ্রাহকেরা বিস্তারিত মেনু ও সঠিক দাম দেখতে পারেন।

তবে কমিশন বলেছে, অনলাইন তালিকায় ওই মূল্যকে আনুমানিক বা বাধ্যতামূলক নয়- এমন কোনও ইঙ্গিত ছিল না। প্ল্যাটফর্মটির শর্তাবলিতেও এ ধরনের কোনও সতর্কতা ছিল না।

কমিশন আরও বলেছে, প্ল্যাটফর্মটির কাছে রেস্তোরাঁটির বিস্তারিত মেনু ও সপ্তাহান্তের মূল্যতালিকা থাকলেও স্পষ্ট কোনও সতর্কতা ছাড়াই কম দামটি দেখানো হয়েছে।

ভোক্তাদের দেখানো তথ্যের যথার্থতার জন্য রেস্তোরাঁ ও অনলাইন প্ল্যাটফর্ম-উভয়কেই দায়ী করেছে কমিশন। তথ্যপ্রযুক্তি আইনের মধ্যস্থতাকারী সুরক্ষার ওপর প্ল্যাটফর্মটির নির্ভরতার যুক্তিও খারিজ করা হয়েছে। কমিশন বলেছে, প্রদর্শিত দাম ও প্রকৃত বিলের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করার কোনও ব্যবস্থা প্ল্যাটফর্মটি দেখাতে পারেনি। 

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/এএস/ 
সম্পর্কিত
পূজার ছুটিতে ঘুরে আসুন শাড়ি, মন্দির আর ঐতিহ্যের শহর কাঞ্চীপুরমে
দুবাই-তেল আবিব ফ্লাইটে ‘ছিনতাই’ সংকেত, সৌদিতে জরুরি অবতরণ
অবশেষে ভারতে চালু হলো অ্যাপল পে
সর্বশেষ খবর
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার সময় বাড়লো
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার সময় বাড়লো
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
জনস্বার্থের মামলার জন্য পৃথক রিট বেঞ্চ চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
জনস্বার্থের মামলার জন্য পৃথক রিট বেঞ্চ চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো