নিজ্জর হত্যা ইস্যুতে আইনের পক্ষে থাকবে কানাডা, জানালেন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর ২০২৩, ১৬:৫৩আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১৬:৫৩

খালিস্তানপন্থী শিখ হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনায় ভারতের হাত আছে বলে আবারও অভিযোগ পুনরাবৃত্তি করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, আমরা সব সময় আইনের পক্ষে দাঁড়াব। রোববার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কানাডিয়ান প্রধানমন্ত্রী। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যমে ইন্ডিয়া টুডে।

ট্রুডো বলেন, নিজ্জর হত্যা ইস্যু সম্পর্কে বিস্তারিত জানতে তিনি ভারতে্র সঙ্গে কথা বলেছেন, সেই সাথে কানাডার বিরুদ্ধে যে নিজ্জর হত্যা দাবি উঠেছে তা তদন্ত করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ করেছেন।

ট্রুডো আরও বলেন, এটি এমন একটি বিষয় যা আমাদের খুব গুরুত্ব সহকারে নিতে হচ্ছে। আইন প্রয়োগকারী এবং তদন্তকারী সংস্থার পাশপাশি  আমরা আমাদের কাজ চালিয়ে যাব। কানাডা এমন একটি দেশ যা সর্বদা আইনের শাসনের পক্ষে দাঁড়াবে। যদি বড় দেশগুলো পরিণতি ছাড়াই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, তবে পুরো বিশ্ব সবার জন্য আরও বিপজ্জনক হয়ে উঠবে।

কানাডিয়ান প্রধানমন্ত্রী বলেন, আমরা ভারতের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করার চেষ্টা করছি আর এভাবেই করতে চাই। আমরা সব সময় আইনের পক্ষে দাঁড়াব।

সেপ্টেম্বরে যখন ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে তখন ট্রুডো নিজ্জার হত্যায় ভারতীয় এজেন্টদের  জড়িত থাকার অভিযোগ তোলেন।

গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গুলি করে হত্যা করা হয় ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জরকে। এরপরেই ভারত ও কানাডার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যদিও দু দেশের মধ্যে ভালো বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।

/এসএসএস/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম