ভারত মহাসাগরে একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে। তবে এ হামলায় জাহাজের ক্ষয়ক্ষতি হলেও এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বাণিজ্যিক জাহাজটির সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততা আছে বলে জানা গেছে। দুটি মেরিটাইম এজেন্সির বরাত দিয়ে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) দেওয়া তথ্য মতে, এই হামলায় জাহাজে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। ব্রিটিশ সেনাবাহিনী ও বেসরকারি সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী আমব্রে লাইবেরিয়া-পতাকাবাহী অপরিশোধিত তেল বহনকারী ট্যাংকারটি ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত এবং জাহাজটি সৌদি আরব থেকে ভারতে যাচ্ছিল।
প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন উপকূলরক্ষী বাহিনী ওই অঞ্চলের সমস্ত জাহাজকে সহায়তা দেওয়ার জন্য সতর্ক করেছে। জাহাজের সব ক্রুরা নিরাপদে রয়েছেন। ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজও পাঠানো হয়েছে।
ড্রোন হামলার পরে, জাহাজটি তার স্বয়ংক্রিয় শনাক্তকরণ সিস্টেম বন্ধ করে দিয়েছে, যা ট্র্যাকিংয়ের জন্য ব্যবহৃত হয়। জাহাজটির বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা এখন কাজ করছে, এবং এটি তার গন্তব্যে যাওয়ার আগে কয়েকটি পরীক্ষা করে দেখা হচ্ছে।
সোমবার মাল্টা-পতাকাবাহী কার্গো জাহাজ থেকে একজন আহত নাবিককে উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। এরপরই দুর্ঘটনা ঘটে। আরব সাগরে এমভি রুয়েন নামক জাহাজে জলদস্যু উঠেছিল।
ভারতে মহাসাগরে ইসরায়েলি জাহাজে কারা হামলা চালাচ্ছে সে বিষয় এখনো পরিষ্কার না । এদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে গত কয়েক সপ্তাহ ধরে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।








