দিল্লিতে ঘন কুয়াশায় ১১০ ফ্লাইট বাতিল, ট্রেন চলাচল ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১২:৪৩
video

ভারতের দিল্লিতে ঘন কুয়াশায় উড়োজাহাজ ও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খারাপ হয়ে যাওয়ায় যানবাহন ও উড়োজাহাজ পরিষেবার ওপর প্রভাব পড়ছে। ট্রেন ও ফ্লাইট বাতিল হওয়ায় কয়েক হাজার যাত্রী সমস্যার সম্মুখীন হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় বুধবার সকালে দিল্লি বিমানবন্দরের ১১০টির বেশি ফ্লাইট কুয়াশার কারণে ওঠানামায় বিলম্ব বা বাতিল করা হয়। যাত্রীদের সর্বশেষ ফ্লাইটের তথ্যের জন্য তাদের নিজ নিজ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ভোরের দিকে দৃশ্যমানতা মাত্র ৫০ মিটারে নেমে আসে। শৈত্যপ্রবাহ চলতে থাকায় দেশটির আবহাওয়া অফিস রাজধানীতে ঘন কুয়াশা নিয়ে একটি জরুরি সতর্কতা জারি করেছে।

দিল্লি ছাড়াও পাঞ্জাবের বেশ কয়েকটি জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। পাঞ্জাবের অনেক জায়গায় এবং উত্তর প্রদেশের বেশ কিছু জায়গায় ঘন থেকে তীব্র কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে উত্তরাখণ্ডের কয়েকটি জায়গা সহ রাজস্থানের বিচ্ছিন্ন জায়গাগুলোতে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

কুয়াশার কারণে দিল্লিগামী ২৫টির মতো ট্রেনও ছাড়তে বিলম্ব হয় বলে উত্তর রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে। রাস্তাগুলোও ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় উত্তরপ্রদেশজুড়ে বেশ কয়েকটি সংঘর্ষের খবর পাওয়া গেছে। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংঘর্ষে একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

কুয়াশার কারণে সামনে কিছু দেখা না যাওয়ায়, দুর্ঘটনার সম্ভাবনা বেড়েছে। যে কারণে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। চালকদের ধীর গতিতে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। এই মৌসুমে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। 

/এসএসএস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম