পশ্চিমবঙ্গেও জাল বিছানোর চেষ্টা আইএস জঙ্গিগোষ্ঠীর

চিত্ত বিশ্বাস, কলকাতা
০৪ মার্চ ২০১৬, ০১:৪০আপডেট : ০৪ মার্চ ২০১৬, ০১:৪০

সুন্নিপন্থী সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটের পতাকাবাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর দিয়ে বলেছেন, সে দেশে ইসলামিক স্টেট বা আইএস জঙ্গি সংগঠনের কোনও অস্তিত্ব নেই। কিন্তু এপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ অতটা নিশ্চিন্ত থাকতে পারছে না। ইরাক ও সিরিয়ায় সবচেয়ে প্রভাব বিস্তার করা ওই সন্ত্রাসবাদী সংগঠনের নিশানায় যে পশ্চিমবঙ্গও রয়েছে ভালোমতো, সেটা সম্প্রতি বেরিয়ে পড়েছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) তদন্তে।
গোয়েন্দারা জেনেছেন, উনিশ বছরের এক ছাত্রকে সামনে রেখে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠী পশ্চিমবঙ্গে তাদের জাল ছড়াতে গিয়েছিল। আসিক আহমেদ নামে ওই ছাত্রের বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলার দশঘড়ায়। তিনি বর্ধমান জেলার কাঁকসার একটি পলিটেকনিক কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথমবর্ষের ছাত্র। কাঁকসা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে কয়েকজন বন্ধুর সঙ্গে থাকতেন তিনি।
ওই ছাত্রকে অবশ্য এখনও গ্রেফতার করেনি এনআইএ। বর্তমানে তাকে দিল্লিতে এনআইএ-র সদর দফতরে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসিককে গ্রেফতার করা হবে কিনা সে ব্যাপারে দোটানায় রয়েছেন গোয়েন্দারা। বৃহস্পতিবার এনআইএ-র এক শীর্ষ কর্মকর্তা দিল্লি থেকে বলেন, ‘শুধু এ টুকু বলতে পারি, আসিক আহমেদকে এখনও গ্রেফতার করা হয়নি। তবে কোনও সম্ভাবনাই বাদ দেওয়া হচ্ছে না। আমরা সবদিক বিবেচনা করেই এগোব।’

তদন্তে জানা গেছে, ইন্টারনেটের মাধ্যমেই আইএস জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ হয়। ফেসবুকের চ্যাটিং থেকে আসিকের উৎসাহ দেখে তাকে মনে ধরে আইএসের এক পাণ্ডার। তার নির্দেশে আবার আইএসের ভারতীয় শাখার এক সদস্য হায়দরাবাদ থেকে দুর্গাপুরে এসে জানুয়ারি মাসে আসিক ও তার দুই রুমমেটের সঙ্গে দেখা করে যায়। পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদী হামলা চালানোর জন্য আসিককে আরও কয়েকজন যুবককে জোগাড় করে দিতে বলেছিল আইএসের ভারতীয় শাখার ওই সদস্য। তার নাম মহম্মদ নাফিস ওরফে আক্রম ওরফে রমেশ। সাইবার দুনিয়ায় আলাপচারিতার প্রাথমিক পর্বে আসিকের কাছে নাফিস নিজেকে রমেশ বলে পরিচয় দিয়েছিল। পরে সে তার প্রকৃত পরিচয় আসিককে জানায়।

বছর খানেক আগে প্রতিষ্ঠিত, আইএসের ভারতীয় সংগঠন বলে যেটিকে মনে করা হয়, সেই জুনুদ-আল-খলিফা-এ-হিন্দ এর আর্থিক বিষয়ের প্রধান ছিল নাফিস।

এনআইএ গত ২১ জানুয়ারি নাফিসকে গ্রেফতার করে, সঙ্গে আরও ২১ জন সন্দেহভাজন আইএস মনোভাবাপন্ন বা আইএস সদস্যকে। মূলত নাফিসকে জেরা করেই আসিকের কথা জানা গেছে। তারপর গত ২৩ ফেব্রুয়ারি থেকে আসিককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন জাতীয় তদন্তকারী সংস্থার গোয়ে‌ন্দারা। তবে তাকে গ্রেফতার করা হয়নি। এনআইএ-র এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আসিক আহমেদ আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করছেন। আমাদের মনে হয়েছে, আবেগের বশে অপরিণত মনস্কতার পরিচয় দিয়েছেন ওই ছাত্র। ওর বয়সও অল্প। গোটাজীবন পড়ে আছে। তাই, ওকে গ্রেফতার করার আগে আমাদের বহুবার ভাবতে হচ্ছে।’

গোয়েন্দারা জেনেছেন, আইএসের ভারতীয় শাখার প্রধান বলে যাকে গণ্য করা হয়, কর্নাটক রাজ্যের ভটকল প্রদেশের বাসিন্দা, ভারতের দেশজ জঙ্গিগোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম)-এর সাবেক সদস্য সেই শফি আরমারের সঙ্গেও বহুবার ফেসবুক চ্যাট-এ কথোপকথন হয়েছে আসিকের। ওই ছাত্রের সঙ্গে কিছুদিন আগে এক তরুণীর যোগাযোগ হয়েছিল। তাকে আসিকের ভালো লেগে যায়। হুগলি জেলার তারকেশ্বরে আবার ওই তরুণীর বাবার একটি দোকান আছে। ওই তরুণী সেখানে এসেছেন, এই খবর পেয়ে আসিক সেখানে তার সঙ্গে দেখা করতে যান। কিন্তু তরুণীর বাবার পরিচিতরা তাকে মারধর করে। ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে আসিক তারকেশ্বরের একটি ধর্মস্থানের ছবি শফি আরমারকে পাঠিয়ে জিজ্ঞেসও করেছিল, এখানে হামলা চালালে কেমন হয়? শফি আরমার অবশ্য সেটা পাত্তা না দিয়ে আসিককে জানায়, নিছক ব্যক্তিগত কারণে আবেগের বশে কোনও পদক্ষেপ নেওয়া ঠিক নয়, এর চেয়ে অনেক বড় কাজ করতে হবে।

কী সেই বড় কাজ?

পলিটেকনিকের ছাত্র আসিককে হাতে পেয়ে গোয়েন্দারা এখন সেটাই জানার চেষ্টা করছেন।

/এএইচ/

/আপ-এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের