১১৫ কোটি জব্দ করেছে, এত রুপি আমাদের অ্যাকাউন্টেই নেই: কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৮

দলের অ্যাকাউন্ট জব্দ করা নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে কংগ্রেস বলেছে, ১১৫ কোটি রুপি জব্দ করেছে আয়কর বিভাগ। কিন্তু এত রুপি আমাদের অ্যাকাউন্টেই নেই। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন এ কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে কংগ্রেস নেতা অজয় মাকেন বলেছিলেন, যুব কংগ্রেসসহ দলের প্রধান ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে আয়কর বিভাগ। কিন্তু এই জব্দের পর দলটি দ্রুত আইনি ব্যবস্থা নেয়। আয়কর আপিল ট্রাইব্যুনাল জানিয়েছে, আগামী সপ্তাহে পরবর্তী শুনানির আগ পর্যন্ত অ্যাকাউন্ট জব্দ করা যাবে না।

এটিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আঘাত আখ্যা দিয়ে অজয় মাকেন বলেছেন, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে দলের কাছে ২১০ কোটি রুপি কর দাবি করেছে আয়কর বিভাগ। যা মূলত তাদের নির্বাচনি প্রস্তুতিকে ব্যাহত করার কৌশল।

কংগ্রেস নেতা বলেছেন, ব্যাংক অ্যাকাউন্টে ১১৫ কোটি রুপি রাখতে বলা হয়েছে। এটি লিয়েন হিসেবে থাকবে। এর বেশি যে অর্থ থাকলে তা আমরা ব্যয় করতে পারব। এর অর্থ হলো আমাদের ১১৫ কোটি রুপি জব্দ করা হয়েছে। আমাদের অ্যাকাউন্টে ১১৫ কোটি রুপি নেই।

তিনি আরও বলেছেন, এটি সমাধানের জন্য আইনি ব্যবস্থা নিয়েছে কংগ্রেস। যা এখন আয়কর আপিল ট্রাইব্যুনালে বিচারাধীন।

কংগ্রেসের আইনজীবী সেলের নেতা বিবেক তঙ্খা বলেন, শুক্রবার দিল্লি আপিল ট্রাইবুনাল বেঞ্চ জানিয়েছে, আয়কর দফতর তাদের দলের কোনও অ্যাকাউন্ট জব্দ করতে পারবে না। স্বাভাবিকভাবেই লেনদেন করা যাবে।

বিবেক অভিযোগ করে বলেন, আয়কর দফতরের মতো কেন্দ্রীয় সংস্থাগুলোকে কাজে লাগিয়ে বিরোধীদের ওপর চাপ প্রয়োগ করছে মোদি সরকার।

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম