জম্মুতে বাস খাদে পড়ে নিহত ২১, আহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মে ২০২৪, ১৯:৫৩আপডেট : ৩০ মে ২০২৪, ১৯:৫৩

ভারতের জম্মু জেলার আখনুরে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে নিহত হয়েছে অন্তত ২১ জন। আহত কমপক্ষে ৪৭ জন। এদের অনেকের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার (৩০ মে) স্থানীয় সময় বেলা ১২টা ৩৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

উত্তর প্রদেশ থেকে যাত্রা শুরু করে বাসটি হরিয়ানার কুরুক্ষেত্র থেকে ভক্তদের নিয়ে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার পুউনি এলাকার শিব খোরির দিকে যাচ্ছিল। জম্মু জেলার চৌকি চোরা বেল্টের টুঙ্গি-মোড়ে পুঞ্চ এলাকায় জম্মু-রাজৌরি মহাসড়ক থেকে ছিটকে প্রায় ১৫০ ফুট নিচের খাদে পড়ে যায়।

আহত যাত্রীরা জানান, বাস চালক মহাসড়কে একটি বাঁক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী গাড়ির আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর (এলজি) মনোজ সিনহা। উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছেন তিনি।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, আহতদের মধ্যে সাতজনকে আখনুর হাসপাতালে এবং ৪০ জনকে জম্মুর সরকারি মেডিকেল কলেজ (জিএমসি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এস/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম