ভারতের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৪, ০০:১২আপডেট : ১২ জুন ২০২৪, ০০:১২

ভারতের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মঙ্গলবার (১১ জুন) ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।

বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ (ভিসিওএএস) পদে রয়েছেন দ্বিবেদী। তিনি জেনারেল মনোজ পাণ্ডের স্থলাভিষিক্ত হবেন।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩০ জুন অবসর নেবেন জেনারেল পান্ডে। ওই দিনই লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী তার স্থলাভিষিক্ত হবেন।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ভিসিওএএস পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী। চার মাসের মধ্যেই পদোন্নতি হলো তার।

১৯৮৪ সালে ভারতীয় সেনাবাহিনীর জম্মু-কাশ্মীর রাইফেলস রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগ দিয়েছিলেন দ্বিবেদী।

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির সাবেক এই কর্মকর্তা অতীতে ডেপুটি চিফ অব আর্মি স্টাফ এবং ডিরেক্টর জেনারেল অব ইনফ্যান্ট্রির মতো গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম