চিকিৎসা করাতে এসে কলকাতায় নিখোঁজ বাংলাদেশি তরুণ

রক্তিম দাশ, কলকাতা
২০ জুন ২০২৪, ২১:৫২আপডেট : ২০ জুন ২০২৪, ২১:৫২

একের পর এক চাঞ্চল্যকর ঘটনা! বাংলাদেশি এমপি আজমের পর এবার সেদেশেরই এক নাগরিক নিখোঁজ হয়ে গেলেন। বুধবার (১৯ জুন) রাতে ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিট থানা এলাকার ফ্রি স্কুল স্ট্রিটে। জানা গেছে, নিখোঁজ তরুণের নাম দিলাওয়ার হোসেন। তার বয়স ২০ বছর। তিনি বাবার সঙ্গে কলকাতায় চিকিৎসা করাতে এসেছিলেন।

সূত্রের খবর, তার বাবা ইতোমধ্যেই পার্ক স্ট্রিট থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন। তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিলাওয়ার হোসেন স্নায়ু রোগে ভুগছেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। কয়েক দিন আগে বাবা মহম্মদ আবদুল করিমের সঙ্গে কলকাতায় এসেছিলেন দিলাওয়ার। তারা ফ্রি স্কুল স্ট্রিটে একটি হোটেলে এসে উঠেছিলেন।

সূত্রের খবর, বুধবার রাত ১১টা নাগাদ হোটেল থেকে নিখোঁজ হন দিলাওয়ার। এরপরই তার বাবা মহম্মদ আবদুল করিম পুলিশের দ্বারস্থ হন।

পুলিশ জানিয়েছে, ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। নিকটবর্তী থানাগুলিকেও সতর্ক করা হয়েছে। একই সঙ্গে কলকাতার বিভিন্ন বাস স্ট্যান্ড, স্টেশনেও খোঁজখবর চলছে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম