আবারও ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২৪, ১৮:১২আপডেট : ২৯ জুন ২০২৪, ২১:৩৫

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আরও ১৪ দিন জেল হেফাজতে থাকতে হবে। শনিবার (২৯ জুন) সিবিআইয়ের আবেদন মঞ্জুর করেছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। কেজরিওয়ালকে বিচার বিভাগীয় হেফাজতে ১৪ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিশেষ বিচারক সুনেনা শর্মা। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

আদালতকে সিবিআই বলেছে, তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে কেজরিওয়ালের হেফাজতে থাকা দরকার। ১৪ দিনের জেল হেফাজত চেয়েছিল তারা।

আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। বর্তমানে এই ঘটনার তদন্ত করছে সিবিআই। তিন দিন আগে একই মামলায় আদালত চত্বরেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই। সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর শনিবার তাকে আদালতে হাজির করানো হয়।

আগামী ১২ জুলাই পর্যন্ত তাকে তিহাড় জেলেই থাকতে হবে। হেফাজতের মেয়াদ শেষ হলে, ওই দিন দুপুর ২টা নাগাদ জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আবারও কেজরিওয়ালকে আদালতে হাজির করানো হবে।

/এস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম