দিল্লির কোচিং সেন্টারে বন্যায় তিন শিক্ষার্থীর মৃত্যু, ছাত্রদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই ২০২৪, ১৩:০৩আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১৩:০৮

ভারতের রাজধানী দিল্লির রাজেন্দ্র নগরের একটি কোচিং সেন্টারের বেসমেন্টে জমা পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় ওই কোচিং সেন্টারের বেসমেন্টের লাইব্রেরিতে গিয়েছিলেন তারা। সেখানেই হঠাৎ বৃষ্টির পানি ঢুকতে শুরু করে। পানি বাড়তে থাকায় অনেকেই বেড়িয়ে গেলেও, ওই তিন শিক্ষার্থী আটকা পড়ে। বেসমেন্টেই তাদের মৃত্যু হয়। এর জেরে দিল্লিতে ছাত্রদের বিক্ষোভ শুরু হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, কোচিং সেন্টারটির বেসমেন্টের লাইব্রেরিতে পড়তে গিয়েছিলেন অন্তত ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী।হঠাৎ সেখানে পানি ঢুকতে শুরু করে। নয় ফুট গভীর বেসমেন্টের সাত ফুটই জলমগ্ন হগয়ে পড়ে। কেউ কেউ স্বাভাবিকভাবে বেড়িয়ে আসতে পারলেও, বাকিদের দড়ি দিয়ে টেনে তোলা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল বাহিনী। পাম্পের মাধ্যমে সেখান থেকে পানি সরিয়ে তিন মৃতদেহ উদ্ধার করা হয়।

কেন্দ্রীয় ডেপুটি কমিশনার অফ পুলিশ এম হর্ষবর্ধন বলেছেন, এই বিষয়ে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

তিন শিক্ষার্থীর মৃত্যুর পর দিল্লিতে ছাত্র বিক্ষোভ। ছবি: পিটিআই।

সিভিল সার্ভিস প্রত্যাশীদের জন্য বিশিষ্ট কোচিং ইনস্টিটিউট এটি।

এ ঘটনায় দিল্লিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা নাগরিক কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ জানিয়েছেন। বলেছেন, ৩০ মিনিটের বৃষ্টির পরও যদি এই অবস্থা হয়, তাহলে দায়ী কে? এই মৃত্যুর দায় কে নেবে?

কিছু ছাত্রের অভিযোগ, এ ঘটনার দায় দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) এবং ইনস্টিটিউটের পরিচালকের।এমডিসি এ ঘটনাকে বিপর্যয় বলেছে। কিন্তু একে অবহেলা বলে উল্লেখ করেছে শিক্ষার্থীরা।

দিল্লির মেয়র শেলি ওবেরয় ঘটনাটিকে খুবই মর্মান্তিক উল্লেখ করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম