ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ, পঞ্চম ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই ২০২৪, ১৮:৩৪আপডেট : ২৯ জুলাই ২০২৪, ২২:৪২

ইউক্রেনে রুশ বাহিনীর পক্ষে যুদ্ধে আরও এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। তার এক আত্মীয় সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত পঞ্চম ভারতীয় নাগরিকের মৃত্যু নিশ্চিত হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

হাজার হাজার বিদেশি সেনার মধ্যে শত শত ভারতীয় রয়েছে বলে মনে করা হয়। মস্কো তার বাহিনীকে শক্তিশালী করার জন্য ভারতীয় সেনা নিয়োগ করেছে এবং নয়াদিল্লি তাদের ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মাসে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে পুতিন ভারতীয় সেনাদের ফেরত পাঠানোর ‘আশ্বাস দিয়েছেন।’

নিহত সেনার ভাই অজয় ফোনে এএফপি’কে জানিয়েছেন, ২২ বছর বয়সী রবি মউন একজন প্রাইভেট রিক্রুটিং এজেন্টের দ্বারা পরিবহনে চাকরির প্রতিশ্রুতি দেওয়ার পর জানুয়ারিতে রাশিয়া গিয়েছিলেন। কিন্তু, পরে তাকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় এবং মার্চে ইউক্রেনের সঙ্গে সীমান্তে যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হয়।

অজয় বলেন, ‘তার সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলার পর আমি মস্কোতে ভারতীয় দূতাবাসের কাছে গিয়েছিলাম এবং তারা আমাদের জানায় আমার ভাই মারা গেছে।’

দূতাবাসের পক্ষ থেকে পরিবারকে মউনের দেহ শনাক্ত করতে ডিএনএ নমুনা পাঠাতে বলা হয়েছিল।

অজয় বলেছেন, তার ভাই একবার সীমান্ত থেকে ফিরে এসেছিল কিন্তু পরে আবার যুদ্ধের জন্য নিয়ে যাওয়া হয়। তবে কখন তিনি মারা গেছেন তা স্পষ্ট নয়। অজয় বলেন, ‘তারপর আমরা তার সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলাম।’

মউনের পরিবার তার মরদেহ ফিরিয়ে আনতে মোদির কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।

রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার দুই বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে কয়েক হাজার সেনা নিহত হয়েছে এবং মস্কো আরও সেনার জন্য বিশ্বব্যাপী সহযোগিতা চেয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে বলেছিল, রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে লড়াইরত প্রায় ৫০ জন ভারতীয়কে ফিরিয়ে আনতে সরকার এখনও রুশ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই বছর এ পর্যন্ত আরও চার ভারতীয় সেনা মারা গেছে। ভারতীয় কর্তৃপক্ষ দেশটির নাগরিকদের পাচারের অভিযোগে অভিযুক্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম