দিল্লিতে অবতরণ শেখ হাসিনার

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২৪, ১৮:২৫আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ২২:০৮

পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা ভারতের দিল্লিতে অবতরণ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সোমবার (৫ আগস্ট) দিল্লির সময় ৫টা ৩৬ মিনিটে তিনি অবতরণ করেন।

খবরে বলা হয়েছে, ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানিয়েছেন।

এর আগে সংবাদমাধ্যমটি জানিয়েছিল, শেখ হাসিনা ভারতে অবতরণ করলেও সেখানে অবস্থান করবেন না। দিল্লি থেকে তার লন্ডন যাওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে শেখ হাসিনার পদত্যাগের কথা নিশ্চিত করেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেছিলেন, এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। আমি দায়িত্ব নিচ্ছি। একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম