বাংলাদেশ ইস্যুতে জয়শঙ্কর ও অজিত দোভালের সঙ্গে অমিত শাহের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট ২০২৪, ২০:০৫আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ২০:০৬

বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার (৬ আগস্ট) এই বৈঠক অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার পদত্যাগ ও দিল্লিতে আগমনের পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দেশটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এর আগে, ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষে জয়শঙ্কর বলেছিলেন, বাংলাদেশে প্রায় ১৯ হাজার ভারতীয় নাগরিক রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৯ হাজার ছাত্র। অধিকাংশ ছাত্র জুলাই মাসে ভারত ফিরে এসেছে হাইকমিশনের পরামর্শে।

জয়শঙ্কর বলেছিলেন, আমরা আমাদের কূটনৈতিক মিশনের মাধ্যমে বাংলাদেশে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ ও নিয়মিত যোগাযোগে রয়েছি।

নতুন দিল্লি সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে পরিস্থিতি মনিটর করছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সোমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ওই দিনই তিনি দিল্লিতে পৌঁছান। এখনও সেখানে অবস্থান করছেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম