ধর্ষণ-হত্যায় দোষীদের ফাঁসির দাবিতে মমতার সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২৪, ২১:৫৭আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ২২:২৫

কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ষণ ও হত্যায় জড়িত অপরাধীদের ফাঁসির দাবিতে শুক্রবার (১৬ আগস্ট) সমাবেশ করেছেন তিনি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বিকেলে কলকাতার মৌলালি থেকে ধর্মতলার ডরিনা ক্রসিং পর্যন্ত এক প্রতিবাদ মিছিলে শামিল হন মমতা। এতে যোগ দেন তৃণমূলের নারী সংসদ সদস্য, বিধায়কসহ অন্য নেতারা। এসময় ‘দোষীদের ফাঁসি চাই’ স্লোগান দেন তারা।

সমাবেশে আর জি কর হাসপাতাল ভাঙচুরের জন্য বিজেপি এবং সিপিএমকে দায়ী করেন মমতা। এর আগে, সিবিআইকে তদন্ত শেষ করতে এবং দোষীদের ফাঁসি দেওয়ার জন্য রবিবারের আলটিমেটাম দিয়েছিলেন তিনি।

মমতা বলেন, আমি জনগণের প্রতিবাদকে স্যালুট জানাই। তারা সঠিক কাজ করেছে।

আর জি কর হাসপাতালে পুলিশের ওপর হামলার নিন্দা করেছেন মমতা। তিনি বলেন, ‘সারা রাত ঘুমাইনি। জেগে ছিলাম, কখন শান্তি ফিরে আসবে।’

তদন্ত প্রসঙ্গে মমতা বলেন, ‘আমি চাই না কুৎসা করতে। সিবিআই তদন্ত করছে। বিচারাধীন। আইন হাতে নেবেন না।’

চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় বিক্ষোভ করেছে বিজেপি। তাদের অবস্থান ধর্মঘট থেকে রূপা গাঙ্গুলীর মতো নেতাকর্মীদের জোর করে পুলিশের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। এছাড়া পশ্চিমবঙ্গজুড়েই বাম দল, চিকিৎসক, সাধারণ শিক্ষার্থীসহ আপামর জনতার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে আশপাশের কয়েকটি রাজ্যেও।

এদিকে আগামীকাল শনিবার ভারতজুড়ে চিকিৎসকদের সর্বোচ্চ সংস্থা ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-আইএমএ দেশের সব চিকিৎসাকেন্দ্রে চিকিৎসকদের কর্মবিরতির ডাক দিয়েছে।

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল আজ কলকাতায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইতিমধ্যে হাসপাতাল ভাঙচুরের ঘটনায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও শনাক্ত করে উপযুক্ত শান্তি দেওয়া হবে বলে জানান তিনি।

/এস/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের